প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান এবং সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার রাত ৯টার পর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর শেখ মোহাম্মদ আতাউর রহমানকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
অন্যদিকে, একই রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসা থেকে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মিরসরাই থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জহির উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন