১২:২৮ পি.এম
বলিউডের তারকা শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সাধারণ ভক্তদের অপেক্ষা করা স্বাভাবিক। তবে ইন্ডাস্ট্রির নবীনদের মধ্যেও শাহরুখের সঙ্গে দেখা করার জন্য আগ্রহের অভাব নেই। তাদের মধ্যে টেলিভিশন তারকা হিনা খানও রয়েছেন।
হিনা খান জানিয়েছেন, শাহরুখ খানকে সামনে দেখে প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। এমনকি বলিউডের বাদশা তখন গভীর ঘুমে ছিলেন। ছবি তোলার জন্য পুরো ফ্লাইটজুড়ে বসে থাকার পর, শেষ পর্যন্ত শাহরুখ তাকে চমকে দিয়ে কথা রেখেছিলেন। সেই প্রথম সাক্ষাতের স্মৃতি এখনও তার মনে গেঁথে আছে।
এনডিটিভির প্রতিবেদনের ভিত্তিতে, ‘পিওভি’ পডকাস্টে গিয়ে হিনা শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্ল পরিচালিত এই পডকাস্টে তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই স্মৃতি তুলে ধরেন।
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
হিনা জানান, একটি ফ্লাইটে হঠাৎ করে তিনি নিজের পাশের আসনে শাহরুখ খানকে দেখতে পান। প্রথমে তিনি চোখের দেখাকেও বিশ্বাস করতে পারছিলেন না, কারণ শাহরুখ তখন ঘুমিয়ে ছিলেন। হিনার ভাষায়, "একবার তাকানোর পর গভীরভাবে শ্বাস নিয়ে আবার পাশে তাকান তিনি। তখনই দেখেন, সত্যিই তার পাশের আসনে শাহরুখ খান ঘুমিয়ে আছেন।"
প্রিয় তারকার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি হিনা। কিন্তু শাহরুখের ঘুম ভাঙছিল না। পরে কফি খেতে ঘুম থেকে উঠলে, হিনা শাহরুখের কাছে ছবি তোলার আবদার করেন।
শাহরুখ তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার আশ্বাস দেন। কিন্তু কফি শেষ করেই তিনি আবার ঘুমিয়ে পড়েন। এদিকে অপেক্ষা করতে করতে একসময় বিমানের অবতরণের সময় হয়ে যায়। হিনা ভেবেছিলেন, এবার হয়তো আর ছবি তোলা হবে না। কিন্তু ঠিক তখনই ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই তাকে ডাকেন। এরপর তাদের ছবি তোলা হয়।
আরও পড়ুন: অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী মারা গেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন