ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় সোমবার কেমন হবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস


ঢাকায় সোমবার কেমন হবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকায় ভোর থেকেই ভারি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আজ রবিবার সারা দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামীকাল সোমবারও ঢাকায় দিনভর ভারি বৃষ্টি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আরও পড়ুন: পোশাক খাতে অস্থিরতা: এনবিআরের নির্দেশে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে পটুয়াখালীতে ১৩২ মিলিমিটার।

আরও পড়ুন: ডুমুরিয়ায় দুর্বৃৃত্তের গুলিতে যুবক তরিকুল ইসলাম শেখ খুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, সব পক্ষকে সংযমের আহ্বান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, সব পক্ষকে সংযমের আহ্বান পাকিস্তানের

 চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সব পক্ষকে উত্তেজনা প্রশমন এবং সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপকালে এই আহ্বান জানান তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইসহাক দার এবং আব্বাস আরাকচির মধ্যে ফোনালাপে ‘অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে উভয় নেতা মতবিনিময় করেছেন।’

দার এ সময় জোর দিয়ে বলেন, ‘বিরোধ নিষ্পত্তি এবং এই অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান বিচারপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান বিচারপতির

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি তাঁর নিজের এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ ১২ জুলাই ভোর ৪ টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুত গলছে অমরনাথের বরফের শিবলিঙ্গ, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


দ্রুত গলছে অমরনাথের বরফের শিবলিঙ্গ, কারণ কী?

ভারতের অমরনাথ যাত্রায় এবার রেকর্ডসংখ্যক ভক্তের সমাগম হয়েছে। গত বছর পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার এক বছরের বেশি সময় পর আবারও হাজার হাজার ভক্ত অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

প্রতিবছরের মতো এবারও ভক্তরা প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গ, যা ‘বাবা বরফানি’ নামেও পরিচিত, দর্শন ও পূজা দিতে অমরনাথ গুহায় যাচ্ছেন। তবে এই ধর্মীয় যাত্রার মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে একটি নতুন তথ্য।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ দিনের অমরনাথ যাত্রা শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই গুহার ভেতরে থাকা বরফের শিবলিঙ্গের ৯০ শতাংশেরও বেশি গলে গেছে। ফলে শিবলিঙ্গটি প্রায় বিলীন হওয়ার অবস্থায় পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু শিবলিঙ্গ গলে যাওয়া উদ্বেগের বিষয় নয়, বরং এত অল্প সময়ে এর দ্রুত গলে যাওয়াই বড় চিন্তার কারণ। তাদের ভাষ্য, এ ঘটনার পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন এবং হিমালয় অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের প্রভাব এর অন্যতম কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বরফের শিবলিঙ্গের অস্বাভাবিক দ্রুত গলে যাওয়ার ঘটনা শুধুমাত্র একটি ধর্মীয় প্রতীককে নয়, হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও নতুন করে সামনে নিয়ে এসেছে।

তাদের মতে, এটি ভবিষ্যতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে আরো বড় উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার

 

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে কোনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১২ জুলাই) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%