০১:২১ পি.এম
নিখোঁজের ১২ ঘণ্টা পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে তার মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে শুক্রবারের রোলকলে অনুপস্থিত পাওয়া যায়।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় প্রবাসীর জমিতে ঘর নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, স্ত্রীকে কুপিয়ে জখম
পরবর্তী সময়ে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এরপর শনিবার ভোরে ক্যাম্পে কর্মরত বাবুর্চি শরীফ রান্না করার উদ্দেশ্যে ওয়াশরুমে যেতে চাইলে তিনি ওয়াশরুমের দরজা বন্ধ দেখতে পান।
তিনি দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
দরজা ভেতর থেকে লক করা থাকায় বাবুর্চি শরীফ ওয়াশরুমের জানালা দিয়ে দেখতে গেলে ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুন: মধ্যনগরে সারের ডিলারদের বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ, ১,৪০০ টাকা মূল্য নিয়ে মেমো দিচ্ছেন ১,০৫০ টাকার!
ক্যাম্পের কয়েকজন সদস্য জানালা দিয়ে দেখলে এএসআই রুবেল হোসেনকে ওয়াশরুমের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরো জানান, উখিয়া থানা পুলিশের সহায়তায় দেহ উদ্ধার করা হয়।
ডাক্তারের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি ওয়াশরুম ব্যবহার করার সময় স্ট্রোক করে ওয়াশরুমের ভেতরে মারা যেতে পারেন।
মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: দিনাজপুরে শিশুর পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগে দোকানি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন