০৫:০৭ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের জন্য বাংলাদেশে এসে ঢাকাসহ কক্সবাজার সফর করছেন। গতকাল তিনি ঢাকা পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
আজ শুক্রবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের সময় তারা উভয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
মার্কিন দূতাবাসের এক কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে জানায়, 'সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমি শুধু এটুকু বলতে পারি যে এটি একটি ভালো বৈঠক ছিল।'
আরও পড়ুন: কালকিনিতে রান্নার পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত
তবে বৈঠকে বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মধ্যে বিস্তারিত আলোচনা কী হয়েছে তা জানা যায়নি।
এদিকে, আজ শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন সার্জিও গর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকের পর এক্স-এর এক পোস্টে তিনি বলেন, 'আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ। অনেক ইতিবাচক অগ্রগতি।'
আরও পড়ুন: নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: সাচিং প্রু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন