১১:০৩ পি.এম
গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা জানিয়েছে, এ মুহূর্তে সরকারের কর্তৃপক্ষের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
শনিবার (১ আগস্ট) রাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সে বিষয়ে সরকারের বর্তমান অবস্থান পরিস্কার করা হচ্ছে।
সরকারের পক্ষ হতে জানানো হয়েছে যে, এখনই গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
আরও পড়ুন: কালাইয়ে ‘ইত্যাদি’ শুটিংয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল চুরি
এদিকে, গ্যাসসংকটের বর্তমান পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ উৎপাদন এবং সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেয়ার পরিকল্পনা করেছে পেট্রোবাংলা। ভর্তুকির চাপ কমানোর লক্ষ্যে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব ইতিমধ্যেই জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে আসলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন