ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে: বিদ্যুৎমন্ত্রী


১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ কাজ চলছে।

তিনি সোমবার (২০ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন কণ্ঠস্বর শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুন: আলা হযরতের দর্শন সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে জরুরি: কনফারেন্সে বক্তাদের মতামত

তিনি আরো বলেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের সাফল্য পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে পারেনি। অথচ এ খাতে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক এগিয়ে গেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। একইসঙ্গে ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করতে চলতি বাজেটে ট্যাক্স শিথিল রাখার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভের চাপের মুখে সংসদ ভবন ত্যাগ করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


বিক্ষোভের চাপের মুখে সংসদ ভবন ত্যাগ করলেন মোদি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান নিয়ে দেশটির রাজধানী দিল্লিতে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন, নিরাপত্তা বলয় ভেঙে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের মূল ফটকের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতেই বাইরে এই বিশাল কাণ্ড ঘটে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায়, চারদিকের উত্তেজনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কনভয়কে এক পর্যায়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে তাড়াতাড়ি সংসদ ভবন ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম বাংলার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল থেকেই সংসদ চত্বরের আশপাশে পুলিশ লোহার ব্যারিকেড বসিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু বিক্ষোভকারীরা সেই সব ব্যারিকেড উড়িয়ে দিয়ে সংসদের দিকে অগ্রসর হতে চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে প্রথম দফায় ধস্তাধস্তিতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশের কর্মী আহত হয়। তারপর, আন্দোলনের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে মধ্য দিল্লির কনট প্লেস, শাস্ত্রীয় ভবন, রেল ভবন, কনস্টিটিউশন ক্লাব এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনের ভিআইপি এলাকাতে। পুলিশ এবং আধা সামরিক বাহিনীকে বিভিন্ন পয়েন্টে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল প্রয়োগ করতে দেখা যায়। বিশেষ করে রেল ভবনের সামনের এলাকায় দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষয়ী উত্তেজনা চলার পর অতিরিক্ত বাহিনী মোতায়েন করে মিছিলের অগ্রগতি আটকে দেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সংসদের দক্ষিণদিকে প্রধান যানবাহনের প্রবেশপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মধ্য দিল্লিতে বহু রাস্তার উপর মাইলের পর মাইল দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপথ, রাজীব চক, পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবাতীর্থ—এই পাঁচটি মেট্রো স্টেশনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে লাখো সাধারণ যাত্রীকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। মাণ্ডি হাউসসহ কয়েকটি মেট্রো স্টেশনের ভিতরে এবং বাইরে বিক্ষোভকারীদের সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে দেখা যায়। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্তর মন্তর, সংসদ চত্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই বিতর্কিত কর্মসূচির জন্য কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক অনুমতি নেই। পাশাপাশি, সংসদ ভবনের আশপাশে ১৬৩ ধারা বলবৎ থাকায় নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষের জমায়েতের উপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। অনুমতি ছাড়া কোনো মিছিল বা সমাবেশ করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আন্দোলনকারীরা দাবি করেছেন, তারা কর্মসূচির বিষয়ে পুলিশকে আগেই লিখিতভাবে জানিয়েছিলেন। প্রশাসন গায়ের জোরে এই কর্মসূচি বন্ধ করতে সচেষ্ট। বিক্ষোভস্থলের আশপাশে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগও এসেছে সিজেপি সমর্থকদের তরফ থেকে। এই চরম উত্তেজনার মাঝে সিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেছে, কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে; যদিও সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খলিল আল-হাইয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খলিল আল-হাইয়া

খলিল আল-হাইয়াকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হিসেবে খলিল আল-হাইয়া নির্বাচিত হয়েছেন।

ফিলিস্তিনের ইসলামি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে যে, ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হিসেবে খলিল আল-হাইয়াকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে।

গত বছর তেহরানে শীর্ষ হামাস নেতা ইসমাইল হানিয়াহ, গাজায় সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর আল-হাইয়ার রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব বৃদ্ধি পায়।

১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই এই গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রহ্মপুত্র নদে ভেসে এলো কফিন, এলাকায় কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ব্রহ্মপুত্র নদে ভেসে এলো কফিন, এলাকায় কৌতূহল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে একটি কফিন ভেসে আসে। নদীতে কফিনটি ভেসে আসতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

প্রথমে, সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (টানমলামারি) গ্রামের ব্রহ্মপুত্র নদীতে কফিনটি ভেসে ওঠে। স্থানীয় যুবক আব্দুল আউয়াল (৩৫) কফিনটি নদী থেকে তুলে ডাঙায় নিয়ে আসেন। তবে কফিনটিতে কিছুই ছিল না। খালি কফিনটি তিনি নিজের বাড়িতে নিয়ে যান।

পরে, এলাকার লোকজনের পরামর্শ অনুযায়ী, কফিনটি ফের নদীতে ভাসিয়ে দেন আব্দুল আউয়াল। আব্দুল আউয়াল বলেন, "প্রথমে না বুঝে কফিন বাড়িতে এনেছিলাম। পরে এলাকাবাসীর পরামর্শে কফিনটি ফের নদীতে ভাসিয়ে দিয়েছি।"

প্রত্যক্ষদর্শী ইব্রাহীম খলিল, মোজাম্মেল হক ও ফারুক হোসেন এই ঘটনার বিষয়ে বলেন, "আমাদের ধারণা উজানের ময়মনসিংহ-জামালপুরের দিক থেকে স্রোতে কফিনটি ভেসে এসেছে।"

তারা আরও সম্ভাবনা প্রকাশ করেন যে, দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে নিহত কোনো ব্যক্তির মরদেহ দাফন করতে না পেরে লাশ কফিনে ভরে ভাসিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। পরে প্রবল স্রোতের কারণে লাশ ও কফিন ভিন্নদিকে প্রবাহিত হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, "প্রথমে বিষয়টি দেখে আমরা কিছুটা আতঙ্কিত ছিলাম। তবে কফিনের ভেতর কিছু পাওয়া যায়নি।"

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আজম বলেন, "এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং বাসিন্দাদের কেউ পুলিশকে জানায়নি।" তিনি জানান, "শুনেছি একটি কফিন নদীতে ভেসে এসেছিল। পরে স্থানীয়রা কফিনটি আবার নদীতে ভাসিয়ে দিলে অন্যত্র চলে যায়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ১৬ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


রাতে ১৬ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১৬ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় হতে পারে, এই তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা ১ টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে, এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় দেশের সর্বাধিক ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, এই সময়ে রংপুরে ৭২ মিলিমিটার, খুলনায় ৬২, নোয়াখালীর হাতিয়ায় ৫৯, কুমিল্লা এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৬, কক্সবাজারে ৫১ এবং সিলেটে ৩৩ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতির কারণে বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%