ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী


সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। এ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচনের খবর পাওয়া গেছে। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা হবে বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত।

কূটনৈতিক ও দলীয় সূত্র জানাচ্ছে, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়া ও ৮ পাচারকারী আটক

যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষ হলে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সসিকোর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে প্রস্তুতি। সেখানকার প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাস করছেন বহু বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করতে এই সফরের কথা জানা গেছে। রাজনীতিবিদরা প্রধানমন্ত্রীর স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা মাইলফলক হয়ে দাঁড়াবে এই অনুষ্ঠানটি।

সার্বিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন রোজিনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২০ এম


ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন রোজিনা

ইলিয়াস কাঞ্চন, ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, যুক্তরাজ্যে চিকিৎসা শেষ করে দীর্ঘদিন পর দেশে ফিরেছিলেন। তাকে দেখতে গুলশানের বাসায় গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা। তিনি সেখানে কাঞ্চনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খবরাখবর নেন।

রোজিনা পরে সামাজিক মাধ্যমে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করে দেশবাসীর কাছে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি ফেসবুকে অভিনেতার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, "বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়দিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।"

অভিনেতার চিকিৎসা-সংক্রান্ত আপডেট জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, "লন্ডনের ডাক্তাররা বলেছে এই মাসে ১২ তারিখে আবার লন্ডনে চলে যাবে কাঞ্চন চিকিৎসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন কাঞ্চনের জন্য, মহান আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।"

এটি উল্লেখযোগ্য যে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। গত বছরের এপ্রিল মাস থেকে লন্ডনে তার চিকিৎসা চলছে। সেই বছর আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণেই টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকদের পরামর্শে তিন ধাপে সব মিলিয়ে প্রায় শ খানেক কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। শ্রেষ্ঠ চিকিৎসার পরেও আশানুরূপ উন্নতি না হলেও কয়েক দিনের জন্য ঢাকায় এসেছেন তিনি। এটির উদ্দেশ্য ছিল দেশের মাটিতে পরিবারের সঙ্গে সময় কাটানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ এম


বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

উদ্বেগ বাড়িয়ে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ওমান উপসাগর ও পারস্য উপসাগর সংযোগকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্যানুসারে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৯ সেন্ট (১ দশমিক ২ শতাংশ) বেড়ে ৮৩ ডলার ৪৮ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলে ৮৫ সেন্ট (১ দশমিক ১ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ৭৮ ডলার ৮৪ সেন্টে।

মূলত, ওমানের সঙ্গে সমন্বয় করে তেহরানের একটি নতুন প্রস্তাবকে কেন্দ্র করেই বাজারে এই অস্থিরতা তৈরির সূচনা হয়েছে। প্রস্তাবটির বিষয়বস্তু হচ্ছে, ইরান ও ওমান যৌথভাবে শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহারের অনুমতি দেবে না এবং নিয়ম অমান্যকারীদের ওপর চড়া জরিমানা আরোপ করা হবে।

বিশ্বের মোট সরবরাহের একটি বড় অংশ এই রুট দিয়ে পরিবাহিত হওয়ার জন্য এই পদক্ষেপ জ্বালানি খাতে বিশাল সংকটের আশঙ্কা সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বাজারের গতিবিধি সম্পর্কে গভীর নজর রাখছেন বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটবার তথ্য জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে যে, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের মুহূর্তে হঠাৎ একটি বিকট শব্দ সৃষ্টি হওয়ার পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। কিন্তু, এ ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানো সম্পর্কিত প্রস্তুতি গ্রহণের কাজও চলছে, বলে তিনি উল্লেখ করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য এবং লাইন সচল করার উদ্দেশ্যে রেলওয়ের উদ্ধারকারী দল কার্যক্রম শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশে হকার মুক্ত শহর চাই, প্রশাসনের সুন্দর উদ্যোগ নারায়ণগঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ এম


প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশে হকার মুক্ত শহর চাই, প্রশাসনের সুন্দর উদ্যোগ নারায়ণগঞ্জ

নারায়ণসহ সারা বাংলাদেশে হকার মুক্ত অভিযানের সূচনা হলে, হকাররা পূর্ণবাসন নিয়ে পাল্টাপাল্টি আন্দোলন শুরু করে। এই বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক শাখাওয়াত হোসেন খান, হকারদের পূর্ণবাসনের কথা মাথায় রেখে নারায়ন শহরের দুই নম্বর রেলগেট থেকে চাষারা পর্যন্ত, রেল কর্তৃপক্ষ দুই দিকেই ময়লা আবর্জনা যেখানে মাদক ব্যবসায়ী এবং সেবনকারীরা দখলে ছিলেন, সেই স্থানটিকে নির্ধারণ করে। প্রায় ৫০০ টাকা ফি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে ইট স্থাপন করা হয়। কিন্তু হঠাৎ রেল কর্তৃপক্ষের প্রশাসক গত তিন দিন পর্বে বাধা সৃষ্টি করে এবং ইটগুলো উঠিয়ে ফেলে। পুনরায় রেল কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত হয় যে, এখানে হকারদের পূর্ণবাসনের জন্য রাস্তা কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। আজ ৮ই আগস্ট ২০২৬, এসে দেখা গেল তারা আবার কাজ শুরু করেছেন। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনের শাখায়ত হোসেন খান ও প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%