প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারতীয় সমর্থিত গোষ্ঠী ফিতনা আল-হিন্দুস্তানের হামলার চেষ্টা নিরাপত্তা বাহিনী নস্যাৎ করেছে। পাকিস্তানি বাহিনী লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পূর্বেই পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার এ তথ্য জানায় জিও নিউজ, যা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খারান জেলার আলবাত এলাকায় অবস্থিত একটি নিরাপত্তা চৌকিতে হামলার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ড্রোনগুলো পাঠায়। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই পাঁচটি ড্রোন ধ্বংস করে দেয়। এই ঘটনায় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
গত মাসে আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোনও পাকিস্তানি বাহিনী ভূপাতিত করেছিল। দেশটির সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সময়মতো ড্রোনগুলোর উপস্থিতি শনাক্ত করে সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সূত্র আরও জানায়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে মোতায়েন দেশটির বিমানবাহিনী পরিচালিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সার্বক্ষণিক সচল রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
সূত্র: জিও নিউজ
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন