ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কালকিনিতে গৃহবধূকে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ


কালকিনিতে গৃহবধূকে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক গৃহবধূর গোসলের দৃশ্য এবং স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী রাসেল চৌকিদার অভিযুক্ত মানিক সরদারের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার বিকালে ভুক্তভোগী ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযুক্ত মানিক সরদার (৩৮) কালকিনি পৌর এলাকার দক্ষিণ মজিদবাড়ী গ্রামের সোবাহান সরদারের সন্তান। ঘটনার পর থেকে অভিযুক্ত মানিক সরদার পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: মিরপুরে পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক সরদার ও রাসেল চৌকিদার একই এলাকায় পাশাপাশি বসবাস করে আসছিলেন। গত ২৪ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বাদীর স্ত্রী নিজ বাসার পুরোনো টিনের গোসলখানায় গোসল করার সময় অভিযুক্ত মানিক কৌশলে তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। শুধু তাই নয়, ওই দিনই গভীর রাতে রাসেল চৌকিদার ও তার স্ত্রীর একসঙ্গে ঘুমানোর দৃশ্যও একইভাবে মোবাইলে গোপনে ধারণ করেন মানিক।

পরবর্তীতে ওই গোপন ভিডিও ভুক্তভোগী গৃহবধূকে দেখিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া শুরু করে অভিযুক্ত মানিক সরদার। পাশাপাশি ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতে থাকে।

এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাদীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত মানিক সরদার জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মানিক পালিয়ে যায়। অভিযুক্ত তার মনের ইচ্ছা পূরণ করতে না পেরে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সুযোগ পেলে খুন করার হুমকি দেয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, অভিযুক্ত মানিক সরদার গাঁজা, ইয়াবাসহ এলাকায় চুরি, ছিনতাই এবং নারীদের গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসছে। অভিযুক্ত মানিক সরদারের নামে চুরি, ছিনতাই এবং গাঁজা-ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

রাসেল চৌকিদার জানান, "আমার স্ত্রীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে মানিক কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি লম্পট মানিকের বিচার চাই।"

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মানিককে এলাকায় পাওয়া যায়নি।

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, "এ ঘটনাটি আমি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন; এ ঘটনায় তদন্তসাপেক্ষে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ ছাড়ার ঘোষণা দিলেন রুমি, বললেন-‘আপনারা ভালো থাকেন’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ এম


দেশ ছাড়ার ঘোষণা দিলেন রুমি, বললেন-‘আপনারা ভালো থাকেন’

টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশ ছাড়ার খবর প্রকাশ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি নিজেই এই তথ্য জানান।

আগামীর সময়ের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক ক্ষুদে বার্তায় রুমি বলেন, “আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।”

তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে খুদে বার্তায় কিছু উল্লেখ করেননি।

ওই বার্তায় ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।”

এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

এ ঘটনার পর মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর পিতা শাহজালাল রুমি।

পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এরপর মাদরাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর বাবাকে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের আসামি করা হয়।

এই পাল্টা মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। আর আজ দেশ ছাড়ার তথ্য জানালেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ এম


মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক মঙ্গলবার

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম দফার আলোচনা শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর)। ঢাকায় অনুষ্ঠিতব্য এই তিন দিনব্যাপী আলোচনা চলবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত।

বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক বাজারে প্রবেশাধিকার সহজ করার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, আলোচনায় অংশগ্রহণের জন্য দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) জ্যেষ্ঠ কর্মকর্তা ড. রশিদি সাইদের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছেছে।

বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। উপপ্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করবেন একই অনুবিভাগের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের উদ্বোধন করবেন বাণিজ্যসচিব। ইতোমধ্যে দুই দেশের পক্ষ থেকে প্রস্তুত করা খসড়া প্রস্তাব বিনিময় হয়েছে। প্রথম দফার আলোচনায় এসব প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি দুই দেশের সরকারপ্রধানের পর্যায়েও গুরুত্ব পেয়েছে। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। ২০২৭ সালের মধ্যে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এফটিএর আওতায় দুই দেশের বাণিজ্যিক চাহিদা, পণ্য রপ্তানি-আমদানিতে শুল্ক ও অন্যান্য বাধা, বাজারে প্রবেশাধিকার এবং পারস্পরিক বাণিজ্য সুবিধার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। কোন দেশ অপর দেশকে কী ধরনের সুবিধা দিতে পারে, তা নিয়েও আলোচনা হবে।

বিশেষ করে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও হালাল পণ্যের রপ্তানি বাড়ানো, নতুন পণ্যের বাজার সৃষ্টি এবং বাংলাদেশি ব্যবসায়ীদের বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানসংক্রান্ত বিষয়ও আলোচনায় আসতে পারে।

এফটিএ আলোচনায় দুই দেশের বাণিজ্য ভারসাম্য, পণ্যভিত্তিক রপ্তানি-আমদানির চিত্র এবং বাজারে প্রবেশের শর্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়ায় প্রায় ৩০৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ প্রায় ২২ কোটি ডলার।

তবে রপ্তানি ও আমদানির পরিসংখ্যানে বড় ব্যবধান থাকায় হিসাবকাল, পণ্য শ্রেণিবিন্যাস এবং তথ্যের উৎস যাচাইয়ের প্রয়োজন রয়েছে। চূড়ান্ত আলোচনায় দুই দেশের প্রকৃত বাণিজ্যচিত্র, শুল্ক কাঠামো ও বাজারে প্রবেশের শর্ত পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ হবে।

সংশ্লিষ্টদের মতে, এফটিএ কার্যকর হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি নতুন বিনিয়োগ ও রপ্তানির সুযোগ তৈরি হতে পারে। তবে চুক্তির সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে আলোচনায় নির্ধারিত শর্ত, পণ্যের তালিকা, শুল্কসুবিধা এবং উভয় দেশের অর্থনৈতিক স্বার্থের ভারসাম্যের ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সুশাসন জোরদারে পিআইটি পুনর্গঠন, কার্যকর ৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ এম


রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সুশাসন জোরদারে পিআইটি পুনর্গঠন, কার্যকর ৭ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সুশাসন জোরদার করার লক্ষ্যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যানের আওতায় অর্থ বিভাগ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম (পিআইটি) পুনর্গঠন করেছে। রবিবার (২৫ অক্টোবর) অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর বাজেট শাখা-৩ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তী দিন সোমবার (২৬ অক্টোবর) এটি প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনর্গঠিত পিআইটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে বলে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ‘কম্পোনেন্ট-৯: স্ট্রেনদেনিং অব স্টেট-ওউনড এন্টারপ্রাইজেস গভর্ন্যান্স’-এর কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে এই টিম পুনর্গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের পুনর্গঠিত পিআইটিতে অন্তর্ভুক্ত রয়েছেন: রহিমা বেগম, অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান), অর্থ বিভাগ; মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত সচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনুবিভাগ-১; আ. ত. ম. আব্দুল্লাহেল বাকী, যুগ্মসচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-৩ অধিশাখা; মোহাম্মদ হাবিব উল্লাহ, উপসচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-১ অধিশাখা; এবং মোহাম্মদ সোহরাব হোসেন, পরিচালক, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখা-১। অর্থ বিভাগ প্রণীত পিএফএম অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করাই এই কম্পোনেন্টের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ এম


আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে, যেখানে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। এই হামলার অভিযোগ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হয়েছে।

বিডিনিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (২৬ অক্টোবর) রাতে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা হামলার অভিযোগ করেন। এ সময় তাদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়।

এই ঘটনার ফলে যুব ইউনিয়নের দুজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা। আহত অবস্থায় তাদের পুলিশ নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে। সিপিবির কার্যালয় মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় অবস্থিত, যেখানে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয় অষ্টম তলায় রয়েছে।

সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে মুক্তি দেওয়ার পর পল্টনে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এই মিছিলকে কেন্দ্র করে হামলার অভিযোগ ওঠে, যা সিপিবির কার্যালয়ের সামনে গড়ায়। পরে সেখানে লোকজন জড়ো হয়ে হামলা চালায়।

রাত সাড়ে ১০টার দিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার অভিযোগ করেন, “আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা। সম্ভবত পল্টন থানা বিএনপি বা তাদের অন্য সহযোগী সংগঠনের লোকজনও থাকতে পারে।”

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “তারা আমাদের আওয়ামী লীগ প্রতিপন্ন করতে চায়। এখন আমরা অফিসের ভেতরে আছি। আমার সঙ্গে কেন্দ্রীয় নেতারা আছেন। আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও আটকা আছেন।”

সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী রাত ১১টা ১০ মিনিটে গণমাধ্যমকে জানান, “হামলার খবর পেয়ে এখন আমি সেখানে যাচ্ছি। একটি মব পার্টি অফিসে আসে, তারা হামলা চালায়। এখন পর্যন্ত এতটুকুই জানি।”

পল্টন থানার ওসি আরিফুল আলম বলেন, সোমবার দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়ার পর সিপিবির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

‘এ ঘটনায় সিপিবি কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

সুনামগঞ্জে নারী বাউল শিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে মানববন্ধনের ডাক দেন সংস্কৃতিকর্মীরা। সেখানে জড়ো হলে পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে পারেননি তারা। ওই স্থান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%