প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেরও কম সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত অর্থবছরের মধ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার। সেই তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে নভেম্বরের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।
এদিকে ২৩ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন