০৭:১২ পি.এম
যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাজী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় তার বাবা কাজী আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে পুলিশ অভিযানটি পরিচালনা করে। গ্রেফতারকৃত আলমগীরকে যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, তার নেতৃত্বে ডিবির একটি দল যশোর শহরতলীর শেখহাটি পূর্বপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে টিনশেডের রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না: আতিকুর রহমান
তিনি আরও জানান, জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত মোট ১৪টি মামলা রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জুয়েল। তবে এ ঘটনায় তার বাবা আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জুয়েল ও তার বাবার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন