০৭:১৯ পি.এম
আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এছাড়া, দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধ করার নির্দেশনারও দাবি করা হয়েছে।
এই রিটটি বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়।
এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ঢাবি ভিসির
এদিকে, গ্রামীণ ব্যাংকে হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই আহ্বান জানান।
ফেসবুকে একটি পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, "শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।" তিনি আরও বলেন, "এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন