০৪:৪৯ পি.এম
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর সাময়িক সনদ উত্তোলন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-সাময়িক সনদ এবং মূল সনদের কার্যকারিতা একই রকম। তবে মূল সনদ সাধারণত ফল প্রকাশের ৩-৪ বছর পরে সংশ্লিষ্ট মাদরাসায় পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। তাই প্রয়োজনের তাগিদে আমার মতো অনেকেই সাময়িক সনদ উত্তোলন করছেন। যারা সাময়িক সনদ সংগ্রহ করতে চান, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
আল-হাইআতুল উলয়ার অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করা সম্ভব। আবেদন সম্পন্ন হওয়ার পর সনদ প্রস্তুত হলে আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে।
এরপর আল-হাইআতুল উলয়ার অফিসে উপস্থিত হয়ে নিম্নোক্ত কাগজপত্র জমা দিয়ে সনদ সংগ্রহ করতে পারবেন: দাওরায়ে হাদীস পরীক্ষার মূল প্রবেশপত্র, নিবন্ধনপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ।
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ
এছাড়া কেউ চাইলে সরাসরি অফিসে গিয়েও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সাধারণত প্রায় এক ঘণ্টার মধ্যে সনদ প্রস্তুত হয়ে যায় এবং একই দিন সংগ্রহ করা সম্ভব হয়।
সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীকে নিজে উপস্থিত হয়ে সনদ সংগ্রহ করতে হয়। কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে সনদ পাঠানোর সরকারী ব্যবস্থা নেই। তবে পরীক্ষার্থী যদি দেশের বাইরে অবস্থান করে, সেক্ষেত্রে একজন প্রতিনিধির মাধ্যমে সাময়িক বা মূল সনদ উত্তোলন করা যাবে। এই পরিস্থিতিতে প্রতিনিধির কাছে নিম্নোক্ত কাগজপত্র থাকতে হবে:
পরীক্ষার্থীর পরিচয় ও প্রতিনিধির তথ্য উল্লেখ করে দাওরায়ে হাদীস মাদরাসার প্যাডে মুহতামিম বা নাযিমে তা‘লীমাত সাহেব কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র, দাওরায়ে হাদীস পরীক্ষার মূল প্রবেশপত্র, নিবন্ধনপত্র, পরীক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র।
সনদপত্রের জন্য ফি: ২০০ টাকা
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত
নম্বরপত্রের জন্য ফি: ১০০ টাকা (প্রতি কপি)
নম্বরপত্র আরবি, বাংলা ও ইংরেজি এই তিন ভাষায় সংগ্রহ করা সম্ভব। ইচ্ছা করলে তিনটিই নেওয়া যাবে, অথবা যেকোনো দুটি কিংবা একটি নেওয়া যাবে। শুধুমাত্র সনদপত্রও সংগ্রহ করা যেতে পারে।
সাধারণ কার্যক্রমের সময়সূচি: শনিবার থেকে বুধবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার: সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
তবে সনদ উত্তোলনের জন্য:
আরও পড়ুন: জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দিলেন পাপিয়া
শনিবার থেকে বুধবার: বিকেল ৩টার মধ্যে হাজির হতে হবে। বৃহস্পতিবার: দুপুর ১২টার মধ্যে হাজির হতে হবে। শুক্রবার এবং সরকারি বিশেষ ছুটির দিনে অফিস বন্ধ থাকে।
অফিসের ঠিকানা:
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ, যাত্রাবাড়ী মোড়, যাত্রাবাড়ী থানার পেছনে, বিবির বাগিচা ১ নম্বর গেট, ঢাকা। গেট দিয়ে প্রবেশ করে ডান পাশে প্রথম ভবন হাসিব টাওয়ারের দ্বিতীয় তলায় আল-হাইআতুল উলয়ার অফিস অবস্থিত। আল্লাহ তাআলা সকলের জন্য প্রয়োজনীয় কাজগুলো সহজ করে দিন। আমিন।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির উদ্যোক্তা বাছাই শুরু হচ্ছে কাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন