প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের লোহাগড়ায় আফসার শেখ (৭০) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে তার পলাতক ছেলে খায়রুল শেখ (২৫) গ্রেফতার হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এস আর বি) এর দ্বারা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এর আগে ৮ নভেম্বর, এই হত্যার ঘটনায় খায়রুলের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেফতার করে পুলিশ, এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এস আর বি) এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অনির্বাণ দাস।
গ্রেফতার হওয়া খায়রুল শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মৃত আফছার শেখের ছেলে। তিনি এই হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, আফছার শেখের সঙ্গে তার ছেলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে খায়রুল তার বাবাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় খায়রুল পালিয়ে গেলেও তার মা আনোয়ারা ও স্ত্রী জুইকে স্থানীয়রা আটক করে পুলিশে দেন।
ঘটনার দুই দিন পর, ৭ নভেম্বর নিহত আফসারের বড় ছেলে শামীম শেখ তার বাবাকে হত্যার অভিযোগ এনে তার মা, ভাই এবং ভাইয়ের বউকে অভিযুক্ত করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আফসারের স্ত্রী আনোয়ারা ও পুত্রবধূ জুইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। সবশেষে, শনিবার বিকেলে গোপালগঞ্জ থেকে অভিযান চালিয়ে হত্যার মামলার প্রধান আসামি খায়রুলকে গ্রেফতার করে ‘এস আর বি-৬’ এর একটি দল। পরে তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আমীর হোসেন সময় সংবাদকে জানান, ‘আফসার হত্যা মামলায় এজহারনামীয় আসামি আনোয়ারা ও জুইকে ৮ নভেম্বর গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত খায়রুলকে গ্রেফতার করা হয়েছে, রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন