ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রৌমারী সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি ও স্থানীয়দের কড়া নজরদারি


রৌমারী সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি ও স্থানীয়দের কড়া নজরদারি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা সম্ভাব্য পুশইনের আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের চেষ্টা প্রতিহত করার জন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

বুধবার রাত থেকে রৌমারী সীমান্ত এলাকায় বিজিবি, আনসার, গ্রাম পুলিশ এবং বিভিন্ন বয়সী স্থানীয় তরুণ-যুবকসহ অন্যান্য মানুষেরা পাহারায় অংশ নেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম এই বিষয়ে নিশ্চিত করে বলেন, রৌমারী সীমান্তে বিএসএফ একাধিকবার পুশইনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে তাদের চেষ্টা সফল হয়নি।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

সীমান্ত এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬৯ নম্বর মেইন পিলারের ২৪ নম্বর সাব-পিলারের নিকটে ভারতীয় সদরটিলা বিএসএফ ক্যাম্পের কাছে কিছু ভারতীয় মুসলিম নাগরিককে ট্রাকে করে জড়ো করা হয়েছে। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকাতে মাইকিং করা হয়।

খবর পেয়ে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে গ্রামের লোকজন সীমান্তজুড়ে পাহারা শুরু করেন। একইসঙ্গে বিজিবিও সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়ে দেয়।

খেওয়ারচর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন আলী বলেন, সাধারণ জনগণের সাথে বিজিবি সদস্যরাও পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। এর আগেও বিএসএফ কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে এবং এবারও তারা সফল হতে পারেনি।

এছাড়া উল্লেখ্য, গত শনিবার থেকে বুধবার রাত পর্যন্ত রৌমারী সীমান্তে সম্ভাব্য পুশইনকে কেন্দ্র করে স্থানীয় জনতাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা সিটি মেডিক্যালের আগুন নিয়ন্ত্রণে, চলছে উদ্ধার কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:৪৮ এম


খুলনা সিটি মেডিক্যালের আগুন নিয়ন্ত্রণে, চলছে উদ্ধার কার্যক্রম

খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। যা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত। এখন এই হাসপাতালে চলছে উদ্ধার অভিযান।

রোগীদের সঙ্গে সঙ্গে রোগীর স্বজনদেরও হাসপাতাল থেকে নামিয়ে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে এবং তুলনামূলক সুস্থ রোগীদের তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এই মুহূর্তে কতজন রোগীকে হাসপাতালে থেকে বাইরে নেওয়া হয়েছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১টায় যখন এই রিপোর্ট লেখা হচ্ছিল, তখন ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানের কাজ চালাচ্ছিলেন।

রাত ১টা ৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যদের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৪ জন রোগী রয়েছেন। তাদের মধ্যে যারা সম্পূর্ণ সুস্থ, তাদেরকে নামিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্বজনদের সেখানে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুনের সূত্রপাত ঘটে। রাত ১১টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:৫৭ এম


বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা বিএনপি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সিলেট জেলা বিএনপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্তকে অনুমোদন করেছেন।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় ছরওয়ার হোসেনের পদ স্থগিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরতির বাঁশিতে এগিয়ে মেক্সিকানরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:১৬ এম


বিরতির বাঁশিতে এগিয়ে মেক্সিকানরা

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর, বিশ্বকাপের প্রথম ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হয়েছে মেক্সিকো। এই ম্যাচের নয় মিনিট পর হুলিয়ান কিনিয়নেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। স্বাগতিক মেক্সিকো সবুজ জার্সি এবং দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে মাঠে নেমেছে।

এরপর বলের দখল, গোলে শট কিংবা আক্রমণে—দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর বিরুদ্ধে কোথাও পারছে না। তবে রনওয়েন উইলিয়ামসের দুর্দান্ত কিপিংয়ের কারণে ব্যবধান ১-০তেই থেমে গেছে। এই ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।

২০১০ সালে আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। সে বারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দেখা হলো তাদের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ।

এইবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৪০টি বেশি। এটি প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে সালাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:২৪ এম


সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে সালাম

সালাম হলো ইসলামের একটি গভীর তাৎপর্যপূর্ণ ইবাদত। এটি সামাজিক সৌন্দর্যের অন্যতম উদাহরণ। সালাম আদানপ্রদানের মাধ্যমে অন্তর থেকে হিংসাবিদ্বেষ দূর হয়ে যায়। এর ফলে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। রসুল (সা.) বলেছেন, 'তোমরা প্রকৃত ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা গড়ে না ওঠা পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলব না, যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে লাগবে? তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার কর (তিরমিজি)।'

অনেকের মনে হতে পারে, সালাম তো স্রেফ এক সম্ভাষণ, যা অন্যান্য ধর্মেও আছে। তাহলে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য আসলে কোথায়? হ্যাঁ, সাধারণত পৃথিবীর সব ধর্ম, জাতি, গোষ্ঠী ও সংস্কৃতিতেই বিভিন্ন ধরনের সম্ভাষণ প্রচলিত আছে। কিন্তু কোনোটায় কেবল সময়ের বন্দনা করা হয়, আবার কোথাও নিছক কুশলবিনিময় হয়। কিন্তু সালাম সম্পূর্ণ স্বতন্ত্র। এটি একটি গভীর অর্থবহ দোয়া। সালামের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও তাৎপর্য বুঝতে হলে প্রথমে আমাদের এর অর্থ ও তাৎপর্যের দিকে দৃষ্টিপাত করতে হবে।

আপনি যখন কাউকে সালাম দিচ্ছেন, তখন আপনি তাকে বার্তা দিচ্ছেন যে আমার পক্ষ থেকে আপনি নিরাপদ, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন এবং আপনার ওপর রহমত বর্ষিত হোক। এই বার্তার মাধ্যমে অপরিচিত দুই ব্যক্তির মাঝে যেমন মুহূর্তেই বিশ্বাস ও ভালোবাসা নির্মিত হয়, পরিচিতদের মধ্যে আরও ভালোবাসা বৃদ্ধি পায়।

একটি পরিস্থিতির কথা কল্পনা করুন। বিশেষ প্রয়োজনে আপনি সম্পূর্ণ অপরিচিত কোনো জায়গায় গেছেন। সেখানকার মানুষ কিংবা পথঘাট কিছুই আপনার চেনা নয়। নিজের নিরাপত্তা নিয়ে আপনি প্রতি মুহূর্তে এক অজানা শঙ্কায় ভুগছেন। হঠাৎ খেয়াল করলেন, যারাই আপনার সামনে আসছেন, স্মিত হাসিমুখে সালাম দিচ্ছেন। অর্থাৎ আপনার শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে দোয়া করছেন। এমতাবস্থায় আপনার মনে কি আর কোনো ভয় থাকবে? থাকবে না। বরং সেই মানুষগুলোকে আপনার অতি আপন মনে হবে।

এটাই সালামের আসল শক্তি। সালামের মাধ্যমে মুসলমানরা পরস্পরের বিশ্বস্ত ভাই হয়ে ওঠে। এ কারণেই রসুল (সা.) চেনা-অচেনা সব মানুষের মাঝে সালামের ব্যাপক প্রচার-প্রসারের কথা বলেছেন।

সালাম প্রধানভাবে সম্প্রীতির বাহন। সালামের কত গুরুত্ব আমরা আরেকটি হাদিস থেকে বুঝতে পারি। একবার এক ব্যক্তি নবীজি (সা.)-কে জিজ্ঞাসা করলেন, 'ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম?' তিনি বললেন, 'অসহায়কে অন্নদান করা এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেওয়া (বুখারি)।'

বর্তমান করপোরেট ও আধুনিক জীবনব্যবস্থায় অনেকে সালাম বিনিময়কে কিছুটা আনস্মার্টনেস মনে করেন। তারা পশ্চিমা কায়দায় হাই-হ্যালো বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু সত্য হলো যে সালামের চেয়ে রুচিশীল, গভীর ও আভিজাত্যপূর্ণ সম্ভাষণ আর দ্বিতীয়টি নেই। সালামের ভিতরে যে আন্তরিকতা আর আধ্যাত্মিক সংযোগ থাকে, তা আর কোনো শব্দে খুঁজে পাওয়া অসম্ভব।

সালাম মানুষকে বিনয়ী ও প্রশস্ত হৃদয়ের অধিকারী করে তোলে। সাময়িক ঝগড়াবিবাদ কিংবা রাগের বশবর্তী হয়ে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখে, তার চেয়ে সেই ব্যক্তি অনেক উত্তম, যে অহম ভেঙে সবার আগে সালাম দেয়। রসুল (সা.) বিবদমান দুজনের মাঝে আগে সালাম প্রদানকারীর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, 'কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। তাদের দেখা হলে একজন একদিকে মুখ ঘুরিয়ে নেয়, অন্যজন অন্যদিকে। তবে তাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম, যে আগে সালাম দেয় (বুখারি)।'

আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে সালামের ব্যাপক চর্চা প্রয়োজন। আমরা যদি শৈশব থেকেই সন্তানদের সালামের শিক্ষা দিই, তবে তাদের হৃদয়ে বিনয়, সৌজন্য ও পরমতসহিষ্ণুতার বীজ রোপিত হবে। ঘরে প্রবেশের সময় পরিবারের সদস্যদের সালাম দেওয়া, ছোটদের স্নেহভরে সালাম দেওয়া কিংবা একে অপরকে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা- এসব ছোট ছোট আমল একটি পরিবার ও সমাজকে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির জান্নাতি পরিমণ্ডলে পরিণত করতে পারে।

সালাম হলো সেই চাবি, যা দিয়ে রুদ্ধ হৃদয়ের দুয়ার খোলা যায়। এটি আমাদের দুনিয়ার জীবনে যেমন নিরাপত্তা, ভালোবাসা ও সৌহার্দের বন্ধনকে সুদৃঢ় করে, তেমনি আখেরাতে বয়ে আনে মহান আল্লাহর সন্তুষ্টি ও অফুরন্ত সওয়াব। তাই আসুন, আমরা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সালামের ব্যাপক চর্চা ও প্রচার-প্রসারে সচেষ্ট হই। চেনা-অচেনা সবাইকে সালামের মাধ্যমে দোয়া ও কল্যাণের বার্তা পৌঁছে দিই। মহান আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

গ্রন্থনা : নুরুল ইসলাম তানঈম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%