ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করল ৪৫৮৫ শিক্ষার্থী


এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করল ৪৫৮৫ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী।

পুনর্নিরীক্ষণের এই ফলাফলে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। এছাড়া এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট রেকর্ড ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

এর আগে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। সে হিসাবে মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলো। আর পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হয়েছিল ১৭ আগস্ট রাতে। আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর ফল প্রকাশ করা হলো।

আরও পড়ুন: রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছে। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজারের বেশি আবেদন পড়েছে লিখিত (তত্ত্বীয়) পরীক্ষার উত্তরপত্রের জন্য। আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে ২ লাখ ৩১ হাজারের বেশি।

পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফলাফল তিন পদ্ধতিতে জানা যাচ্ছে। প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। এ ছাড়া https://rescrutiny.eduboardresults.gov.bd থেকেও ফল সংগ্রহ করা যাবে।


 

আরও পড়ুন: সাভার মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৯ মামলা, গ্রেফতার ৪৭৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৯ মামলা, গ্রেফতার ৪৭৬ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, তেজগাঁও বিভাগে ৭০ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১ জন রয়েছেন। অভিযানের সময় ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেন্সিডিল, ১৪৩ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৭টি মোবাইলফোন, ১টি ইয়াবা সেবনের পাইপ, ২টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং নগদ ৮৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস অস্ট্রিয়ার জীবন থামল, হৃদরোগের সঙ্গে লড়াইয়ে ২২ বছরই পার করলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


মিস অস্ট্রিয়ার জীবন থামল, হৃদরোগের সঙ্গে লড়াইয়ে ২২ বছরই পার করলেন

‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন মাত্র ২২ বছর বয়সেই শেষ হয়ে গেল। জন্মের পর থেকেই তিনি জটিল হৃদরোগের বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। ২০২৪ সালে মিস অস্ট্রিয়ার খেতাব জেতার পর নতুন কোনো প্রতিযোগিতার আয়োজন না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন এই খেতাবের অধিকারী।

সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে লুসিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মিশন অস্ট্রিয়ার পক্ষ থেকে লুসিয়াকে একজন সাহসী ও অসাধারণ তরুণী হিসেবে স্মরণ করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানা গেছে, শৈশব থেকেই তার হৃদরোগজনিত বিভিন্ন জটিলতার চিকিৎসা চলছিল।

লুসিয়া কখনোই নিজের অসুস্থতার কথা আড়াল করেননি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে তিনি নিজের শারীরিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পোস্টে লুসিয়া উল্লেখ করেছিলেন, জন্মের পরপরই তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।

হৃদরোগের কারণে শৈশবে অন্য শিশুদের মতো খেলাধুলা কিংবা দৌড়ঝাঁপ করতে পারতেন না লুসিয়া। তবে সেই সীমাবদ্ধতা তাকে ভেঙে দিতে পারেনি। বরং দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে তিনি মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন।

২০২৪ সালে মিস অস্ট্রিয়ার খেতাব জয়ের মাধ্যমে তার জীবনে সেই লড়াইয়ের আরেকটি বড় অর্জন এসেছিল।

তথ্য সূত্র- বিবিসি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে বেহাল সড়কে জনগণের ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


হোসেনপুরে বেহাল সড়কে জনগণের ভোগান্তি
‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়ক থেকে ধনকুড়া হাজী এ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে কামারপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। 
‎
‎সরেজমিনে তথ্য সংগ্রহ কালে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগ মাথায় নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন স্থানীয় কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, প্রায় ১৬ বছর আগে সড়কটিতে ইটের সলিং করা হলেও এরপর আর উল্লেখযোগ্য কোনো সংস্কার বা উন্নয়নকাজ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ইট উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষার সময় সড়কটি দিয়ে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়ে।
‎
‎স্থানীয় অটোচালক আব্দুল মতিন জানান, বেহাল সড়কের কারণে যানবাহন নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। খানাখন্দের কারণে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত সড়কটি পাকাকরণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
‎
‎ধনকুড়া হাজী এ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাকিব মিয়া জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। রাস্তা খারাপ হওয়ায় চলাচলে অনেক সমস্যা হয়। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
‎
‎স্থানীয় ব্যবসায়ী হরিদাস কর্মকার জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে মালামাল পরিবহনসহ ব্যবসায়িক কাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সড়কটি পাকা হলে এলাকার ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।
‎
‎স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেও কোনো কার্যকর সমাধান হয়নি। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
‎
‎এ বিষয়ে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বলেন, রাস্তাটি আমি দেখেছি৷ এ রাস্তা দিয়ে একটি মন্দির, মসজিদ ও প্রাইমারি স্কুলে যেতে হয়। রাস্তাটির অবস্থা খারাপ। আমি এর আগেও উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আবারও বলবো।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেলথ জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে, চিকিৎসা সেবা নামে, চলে আইনৈতিক কার্যকলাপ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


হেলথ জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে, চিকিৎসা সেবা নামে, চলে আইনৈতিক কার্যকলাপ

 

হেলথ জেনারেল হসপিটাল এন্ড ডায়গনিক সেন্টার, সানারপাড় রহিম মার্কেট সিদ্ধিরগঞ্জে, আবুল বাশার মোল্লা দীর্ঘদিন যাবত উক্ত প্রতিষ্ঠানের একজন অংশীদার, নাই তার কোন চিকিৎসা ক্ষেত্রে সনদ পত্র বা ডিগ্রি নাই , হেলথ জেনারেল হসপিটালে অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, কোন সুন্দরী নারী চিকিৎসা অথবা ডেলিভারি করতে আসলে তিনি তখন অডিরুমে উপস্থিত থাকেন, এবং সুন্দরী নারীর স্বামী প্রবাসে থাকলে, তাদের মোবাইল নাম্বার নিয়ে নানান প্রকার মেসেজ পাঠিয়ে তাদেরকে লোভ লালসা দেখিয়ে,ও বিয়ের প্রলোভন দেখিয়ে নানা অপকর্মে লিপ্ত হন , পরবর্তীতে নারীরা বিয়ের প্রস্তাব দিলে তাদেরকে বিভিন্ন প্রকার মামলা হামলা ও হুমকি প্রদান করে থাকেন, কিছুদিন আগে এক নারীর সাথে তার সুসম্পর্কের মধ্য দিয়ে দিনযাপন করিতেছিলেন, হঠাৎ নারী যখন তাকে বিয়ের প্রস্তাব দিলে, আবুল বাশার তখন তাকে মিথ্যা মামলা দিয়ে আদালতে প্রেরণ করে, পরবর্তীতে ভুক্তভোগী নারী মুক্তি পেয়ে আবুল বাশার মোল্লার নামে নারী ও দর্শন শিশু নির্যাতন মামলা করলে, আদালত উত্ত মামলার তদন্তের জন্য পিবিআই কে দায়িত্ব প্রদান করেন, কিন্তু আবুল বাশার মোল্লা টাকার বিনিময়ে উক্ত তদন্তের কর্মকর্তার সাথে সুসম্পর্ক করে, মামলাকে দীর্ঘ সময় অতিবাহিত করেন, গত ২৬ তারিখে হাজীরা থাকলেও আবুল বাশার ওই তারিখে আদালতে হাজির হননি, তাই ভুক্তভোগী নারীর আইন প্রশাসনের নিকট, আবুল বাসার মোল্লাকে অতি দ্রুত সম্ভব উত্তম আমলাই গ্রেফতার করে শাস্তি দাবী জানাচ্ছেন, উক্ত আবুল বাশার মোল্লার বিষয়ে তালাশ বিডি নারায়ণগঞ্জের প্রতিনিধি একটি দল, গত ৯ আগস্ট হেল থ জেনারেল হাসপাতালএন্ড ডায়গনিস্ট সেন্টারে জিজ্ঞাসাবাদ করার জন্য গেলে, উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি উক্ত বিষয়ে সম্পূর্ণ অস্বীকার জানান, এবং তিনি এই প্রতিষ্ঠানের কোন অংশীদার নয় তিনি চাকরিজীবী ন্যূনতম বেতনের কর্মচারী বলে জানান, অথচ ভুক্তভোগী নারী সাথে যখন সু-সম্পর্ক ছিল তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে মেলামেশ করে আসছিলেন, এক সময় নারায়ণগঞ্জে আমলাপাড়া এক বাসায় আবুল বাশার মোল্লাকে বিবস্ত্র অবস্থায় লোকজনে এসে ধরে ফেলে, তখন তিনি টাকার বিনিময় ঐখান থেকে পালিয়ে আসেন বলে জানান ভুক্তভোগী নারী, আরো জানান যে উনি বিভিন্ন প্রকারের সেক্স ওষুধ ব্যবহার করতেন এবং সময় রাখতেন ও ব্যবহার করতেন, যাহার ছবি প্রদান করা হইল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%