ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসি সচিব


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, "শান্তি পূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় নির্বাচন ভালো হয়েছে। আমরা সন্তুষ্ট।"

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এই নির্বাচনকে "আপনাদের জন্য পরীক্ষা" বলে মন্তব্য করা হয়। এ বিষয়ে "আপনারা কি পাস করেছেন?" এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা পাস না করলে কি ব্রিফ করছি? নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।"

আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ শেষ, ২১২টি অপারেশন পরিচালনা

ইসি সচিব তিনজনকে আটক করার বিষয়েও কথা বলেন। তিনি জানান, "ওরা ভোটার নন। কৌতুহলবশত কেন্দ্রে প্রবেশ করেছিল।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডলারের দাম আবারো বাড়ছে, ব্যাংক ও খোলা বাজারে বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


ডলারের দাম আবারো বাড়ছে, ব্যাংক ও খোলা বাজারে বৃদ্ধি

ডলারের দাম আবারও বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক এবং খোলা বাজার— উভয় ক্ষেত্রেই বিদেশি মুদ্রাটির মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে, ডলারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করেছে ব্যাংকগুলোতে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে গড়ে ডলারের দাম প্রায় ১ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, খোলা বাজারে এই দাম ২ টাকা বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছে। এর আগে, গত ২০ অক্টোবর বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইলট তাহসিফের রহস্যজনক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক প্রতিফলন: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


পাইলট তাহসিফের রহস্যজনক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক প্রতিফলন: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট এম তাহসিফ সৌরির অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। একই সঙ্গে, দলটি তাহসিফের রূহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

আজ বৃহস্পতিবার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এক যৌথ বিবৃতিতে বলেন, রাজধানীর তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যজনক। নিখোঁজ হওয়ার পরদিন এই ঘটনা ঘটার ফলে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে, যা প্রকৃত কারণ উদঘাটিত না হওয়া পর্যন্ত দূর হবে না।

নেতৃদ্বয় আরও বলেন, শেখ হাসিনার দেশত্যাগের সময় ধারণ করা একটি ভিডিওর সঙ্গে তাহসিফের নাম বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। তাহসিফের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার বা অন্য কোনো বিষয়ের যোগসূত্র রয়েছে কি না, তা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তাই অনুমাননির্ভর সিদ্ধান্ত না নিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জনগণের সামনে তুলে ধরা জরুরি।

তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে খুন, অপহরণ, ছিনতাই, সন্ত্রাস ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাহসিফের অস্বাভাবিক মৃত্যু সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। একজন সাবেক সামরিক কর্মকর্তার নিখোঁজ হওয়া এবং পরদিন নদ থেকে তাঁর লাশ উদ্ধারের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা ব্যর্থতা গ্রহণযোগ্য নয়।

নেজামে ইসলাম পার্টির নেতৃদ্বয় বলেন, তাহসিফের মৃত্যু দুর্ঘটনা, স্বাভাবিক কারণে, নাকি এর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে। তদন্তের আগেই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা প্রকৃত সত্য আড়াল করার প্রচেষ্টা জনমনে সন্দেহ আরও ঘনীভূত করবে। ঘটনার সঙ্গে যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে তাদের পরিচয় ও অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

তারা অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন যথাসময়ে প্রকাশ, তাহসিফের নিখোঁজ হওয়ার আগের ও পরের ঘটনাপ্রবাহ এবং তাঁর সর্বশেষ যোগাযোগ ও চলাচল যথাযথভাবে অনুসন্ধান, প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল সংরক্ষণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, তদন্তের অগ্রগতিসম্পর্কে দেশবাসীকে নিয়মিত ও বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার আহ্বান জানান। ভারপ্রাপ্ত আমীর ও মহাসচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাক্সক্ষা ছিল এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের জীবন, মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষিত থাকবে এবং অপরাধী যত ক্ষমতাবানই হোক তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

অথচ গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও নাগরিক যদি নিরাপত্তাহীনতায় ভোগেন এবং একের পর এক রহস্যজনক ঘটনায় জনমনে আতঙ্ক ও অবিশ্বাস বাড়তে থাকে, তাহলে তা অত্যন্ত হতাশাজনক। নেতৃদ্বয় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সরকারকে এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। তাহসিফের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ধসঢ়;‌ঘাটনে কোনো গড়িমসি করা চলবে না। দ্রুততম সময়ের মধ্যে একটি বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সত্য উদ্ধসঢ়;‌ঘাটন এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের শনাক্ত করে আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন এড়াতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ, গ্রিন ও ক্লিন সিটির প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ, গ্রিন ও ক্লিন সিটির প্রশংসা

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র মিস শার্লট বেকম্যান ফিনস্ট্যাড (Ms. Charlotte Beckmann Finnestad)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগর ভবনের প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে একটি অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, তাঁরা রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যানে কাজ করা, তথ্য ও প্রযুক্তি, এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, নগর উন্নয়ন এবং দুই শহরের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাঁরা ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই শহরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র রাজশাহী নগরীকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র ও রাজশাহী সিটি প্রশাসক পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের অ্যাডভাইজর ওডা ওলাইন ওমডাল ((Oda Oline Omadal)), ক্রিস্টিয়ানস্যান্ড রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে (Dag Qyulfvige), ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র অ্যাডভাইজর জন আইনার কোভাম (ঔড়যহ ঊরহধৎ কাধস), স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর কিয়ালস্টেইন মেলহুস ভেনাস (Qystein Melhus Venas), স্ট্রমী ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজর ও এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান (ঈযৎরংঃরধহ ঘবঁসধহহ), স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজু প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সফল হতে ক্যারিয়ারের শুরুতে শরীরচর্চা ও শৃঙ্খলা মেনে চলেছেন স্মৃতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


সফল হতে ক্যারিয়ারের শুরুতে শরীরচর্চা ও শৃঙ্খলা মেনে চলেছেন স্মৃতি

নারী ক্রিকেটারদের মধ্যে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত স্মৃতি মান্ধানা। ৩০ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেট তারকা ইতোমধ্যে ১৮২টি টি-টোয়েন্টি, ১২৩টি ওয়ানডে এবং ৯টি টেস্ট ম্যাচ খেলে ১৮টি সেঞ্চুরি এবং ৭৭টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৫৪ রান সংগ্রহ করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য অর্জনের পূর্বে তার প্রস্তুতির প্রক্রিয়া কেমন ছিল, সেই বিষয়ে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান এখনো ফিটনেস বজায় রাখতে যা করছেন, তা নিয়েও তিনি কথা বলেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে স্মৃতি জানিয়েছেন, তার ছোটবেলায় শরীরচর্চা এবং শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। প্রতিদিন ভোরে শুরু হতো তার অনুশীলন। নির্দিষ্ট সময় ধরে শরীরচর্চা শেষ করার পর তিনি ব্যাটিংয়ের প্রস্তুতিতে মনোনিবেশ করতেন।

ভোর ৫টায় শুরু শরীরচর্চা

স্মৃতির সকালের রুটিন শুরু হতো ভোরে। শরীরের ওজন ব্যবহার করে তিনি একাধিক কঠিন ব্যায়াম করতেন। স্কোয়াট জাম্প, বার্পি এবং মাউন্টেন ক্লাইম্বার—প্রতিটি ব্যায়াম ৩০ সেকেন্ড করে করতে হতো। তিনি পাঁচটি সেট সম্পূর্ণ করতেন।

শরীরচর্চার এই পর্ব শেষ হলেই দিনের অনুশীলন শেষ হয়ে যেত না। বরং এরপর শুরু হতো ব্যাটিংয়ের প্রস্তুতি। কোনও বোলারের বল না থাকলেও নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ব্যাটিংয়ের ভঙ্গি ও শট খেলার মুভমেন্ট অনুশীলন করতেন। ক্রিকেটের পরিভাষায়, এই অনুশীলনকে বলা হয় শ্যাডো ব্যাটিং।

সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুশীলন চলত। ভোরে শুরু হওয়া এই রুটিন টানা পাঁচ বছর ধরে নিয়মিতভাবে পালন করেছেন তিনি। প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করতে হতো তাকে।

তবে স্মৃতির প্রশিক্ষণ শুধুমাত্র ফিটনেসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ক্রিকেটের বিভিন্ন দিক বুঝতে তাকে টেস্ট ম্যাচ দেখতে উৎসাহিত করতেন তার প্রশিক্ষক। মাঠে কোন পরিস্থিতিতে কী ধরনের ফিল্ডিং সাজানো হচ্ছে, অধিনায়ক কী সিদ্ধান্ত নিচ্ছেন, এসব বিষয় খেয়াল করতে হতো তাকে। ম্যাচ দেখে নোট নেওয়া এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করাও ছিল সেই শেখার অংশ।

ফিটনেসের পাশাপাশি ক্রিকেটের বোধ

স্মৃতির অভিজ্ঞতা থেকে স্পষ্ট যে, তার ছোটবেলার প্রস্তুতিতে শারীরিক সক্ষমতার পাশাপাশি খেলা বোঝার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছিল। ফিল্ডিং সাজানো, ম্যাচের পরিস্থিতি বিচার করা এবং নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি—সবকিছুই ছিল প্রশিক্ষণের অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%