০৯:১১ এম
নাহুয়েল মলিনা আগামী সোমবার ইতালিতে পৌঁছানোর কথা রয়েছে, রোমায় দলবদল প্রক্রিয়া সম্পন্ন করতে এবং মেডিকেল পরীক্ষা দিতে। আতলেতিকো মাদ্রিদ থেকে সিরি আ ক্লাব আর্জেন্টাইন ডিফেন্ডারকে ভেড়ানোর জন্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ ইউরো (১৩ মিলিয়ন ইউরো) এবং অ্যাড-অনস হিসেবে ৪ মিলিয়ন ইউরো খরচ করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতেই দুই ক্লাবের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হয়ে গেছে। যদিও ট্রান্সফার ফি সম্পর্কে বিভিন্ন প্রতিবেদনে কিছুটা তারতম্য রয়েছে, সামগ্রিক অর্থের পরিমাণ ১ কোটি ৭০ লাখ থেকে ১ কোটি ৮০ লাখ ইউরোর মধ্যে নির্ধারণ হয়েছে।
‘কোরিয়েরে দেল্লো স্পোর্ত’-এর দাবি অনুযায়ী, মলিনা ইতালিতে পৌঁছানোর পর মেডিকেল টেস্ট সম্পন্ন করবেন এবং চুক্তিতে স্বাক্ষর করবেন।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
ব্রাইটনের বিপক্ষে প্রীতি ম্যাচে পরাজয়ের পর রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি জানিয়েছেন যে, তারা মঙ্গলবার থেকে মলিনাকে দেখতে পাবেন। কারণ সেদিন থেকেই তিনি নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করতে প্রস্তুত হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন