ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে জেলেনস্কির চুম্বনের চেষ্টা, ভিডিও ভাইরাল


জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে জেলেনস্কির চুম্বনের চেষ্টা, ভিডিও ভাইরাল

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নতুন করে আলোচনায় এসেছেন এক মুহূর্তের অভিবাদনকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের অভিবাদনের পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা ও ব্যাখ্যা দেখা যাচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রধান প্রেসিডেন্ট উরসুলা ভন দারলেনের সঙ্গে কথা বলছিলেন জেলেনস্কি। এ সময় হঠাৎ মেলোনি উপস্থিত হন। ভিডিওতে দেখা যায়, দুই নেতার অভিবাদনের ধরন নিয়ে সামান্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। পরে তারা প্রচলিত ইউরোপীয় রীতিতে গালে গাল ছুঁইয়ে অভিবাদন সম্পন্ন করেন এবং আলাদা হয়ে যান।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটি সাধারণ কূটনৈতিক অভিবাদনের ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ভাইরাল কনটেন্ট হিসেবে উল্লেখ করছেন। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো আনুষ্ঠানিক মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

এদিকে একই সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আলাদা মুহূর্তও আলোচনা সৃষ্টি করেছে। ছবি তোলার আগে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে করমর্দন ও সংক্ষিপ্ত কথোপকথন করেন, যা ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্মেলনে এমন ছোট ছোট মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে, যা কখনও কখনও রাজনৈতিক আলোচনার বাইরে গিয়ে জনমনে অতিরঞ্জিত ব্যাখ্যার জন্ম দেয়।

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৬০-এর দশকের বিশিষ্ট ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক এবং একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আজ তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারেক রহমান বলেন, মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে একটি দৃঢ় ভূমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যু আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে একটি গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

একুশে পদকপ্রাপ্ত এই কবি আজ দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিচ্ছে, আবেদন করার সময় দ্রুত ফুরাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


তিস্তা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিচ্ছে, আবেদন করার সময় দ্রুত ফুরাচ্ছে

বেসরকারি তিস্তা বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট পদসংখ্যা রয়েছে ৩।

আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬।

নিয়োগ পাওয়ার পর প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

চাকরির বিবরণ:

১. পদের নাম: রেজিস্ট্রার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

দেশি বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/পিএইচডি ডিগ্রি। বিশ্ববিদ্যালয় প্রশাসনে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি অথবা কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; অথবা ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

ন্যূনতম ৩৫ বছর।

২. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

দেশি বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/পিএইচডি ডিগ্রি। পরীক্ষা পরিচালনা ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ব্যবস্থাপনায় সক্ষমতা থাকতে হবে। সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

ন্যূনতম ৩৫ বছর।

৩. পদের নাম: উপপরিচালক (অর্থ, নিরীক্ষা ও হিসাব)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

ভ্যাট, ট্যাক্স, এসডি, টিডিএস–সংক্রান্ত কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

ন্যূনতম ৩০ বছর।

বেতন-ভাতা:

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

আবেদনের নিয়ম:

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে অথবা ই-মেইলে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

২৩ জুন ২০২৬

সাক্ষাৎকারের তারিখ:

২৫ জুন ২০২৬

**শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুনারুঘাটে রঘুনন্দন বন বিটে এক গাছ চোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


চুনারুঘাটে রঘুনন্দন বন বিটে এক গাছ চোর আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন সংরক্ষিত বন রেঞ্জের অধীনস্থ শালটিলা বন বিটের ফুলছড়ি ক্যাম্পের গাছ কর্তন করার সময় কুখ্যাত বনদস্যু গাছ চোর জাফর মিলন মুন্ডা(৩২)নামে ১ যুবককে আটক করা হয়েছে।

তাকে আটক করেন বন বিটের কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম সানী ও কর্মকর্তা কর্মচারীগণ।


জানাযায় , উপজেলার রঘুনন্দন সংরক্ষিত বন অঞ্চলে সংঘবদ্ধ বনদস্যু গাছ চোর চক্র দীর্ঘ দিন ধরে সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলে ঘুরাফেরা করে এবং সুযোগ বুঝে সংঘবদ্ধ বনদস্যু গাছ চোর চক্ররা শালটিলা বন বিটের অধীনস্থ মাঝে মধ্যে গাছ কর্তন করে নিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে থাকে ।

এদিকে শালটিলা বন বিট ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ও অন্যান্য স্টাফ গণরা গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধা ৬ টা সময় শালটিলা বন বিট এর অধীনস্থ ফুলছড়ি ক্যাম্পে ভেতর বনদস্যু কুখ্যাত গাছ চোর নিরবে গাছ কর্তন করার সময় শালটিলা বন বিট কর্মকর্তা মোহাইমিনুল সানী সহ একদল স্টাফগণরা দাওয়া করে কুখ্যাত বনদস্যু গাছ চোর জাফর মিলন মুন্ডা কে হাতে নাতে আটক করে ।


বাকি সংঘবদ্ধ গাছ চোর চক্ররা দৌড়ে পালিয়ে যায় । আটককৃত আসামী উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাই চা বাগানের দুর্গা মুন্ডা ছেলে কুখ্যাত বনদস্যু গাছ চোর জাফর মিলন মুন্ডা (৩২)। শুক্রবার (১৯জুন) আটককৃত বনদস্যু আসামীকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণ করতে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে এবং পুনরায় গণশুনানি নিয়োজিত করা হবে।

জেলা প্রশাসনের সূত্র মতে, নতুন নাম চূড়ান্ত করার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

এটি উল্লেখযোগ্য যে, ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন এবং এই বিষয়টি নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা অথবা অপপ্রচারের সুযোগ না রাখতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য নিজেও জেলা প্রশাসককে অনুরোধ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%