১১:৪৫ এম
ঘানাকে বিশ্বকাপের দল ঘোষণা করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। চোট সংক্রান্ত জটিলতার কারণে কোচ কার্লোস কুইরোজকে একাধিক পরিবর্তন বিবেচনা করতে হয়েছে। অবশেষে সোমবার (১ জুন) রাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়।
সোমবার ওয়েলশের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হলেও প্রত্যাশা অনুযায়ী তখন দল ঘোষণা করেননি কুইরোজ। শেষ পর্যন্ত ফিফার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে দল প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, সেন্টার-ব্যাক আলেকজান্ডার ডিজিকু সপ্তাহান্তে অনুশীলনের সময় চোটে পড়েছেন। সুতরাং তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ডিফেন্ডার ডেরিক লুকাসেন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
এর আগেই ঘানা বড় ধাক্কা খেয়েছিল। দলের অন্যতম সেরা তারকা মোহামেদ কুদুস উরুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্বকাপ দলে জায়গা পাননি। তার অনুপস্থিতি ঘানার বিশ্বকাপ স্বপ্নের উপর বড় আঘাত বলে দেখা হচ্ছে।
এছাড়া মোহামেদ সালিসুও দলে নেই। জানুয়ারিতে লিগ ওয়ানের একটি ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার কারণে এএস মোনাকোর এই ডিফেন্ডারেরও সুযোগ হয়নি।
🫶🏾 26 Men. One Mission! 🇬🇭🏆
— 🇬🇭 Black Stars (@GhanaBlackstars) June 1, 2026
👤 Head Coach Carlos Queiroz has named Ghana’s squad for the 2026 FIFA World Cup in USA, Canada and Mexico. 🌍
🗓️ The campaign begins on 17 June against Panama in Toronto, followed by a clash with England in Boston on 23 June and Croatia in… pic.twitter.com/qLCpZwuGxn
👤 প্রধান কোচ কার্লোস কুইরোজ ঘানার ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন, যা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয়। 🌍
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
🗓️ এই অভিযানের শুরু ১৭ জুন পানামার বিরুদ্ধে টরন্টোয়। এরপর ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে।
ঘানার দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার বাবা আব্দুল রহমান। ৩১ বছর বয়সী এই চেলসির সাবেক ফুল-ব্যাক তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন। তিনি ২০২২ বিশ্বকাপ দলে থাকলেও এরপর ঘানার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
‘ব্ল্যাক স্টারস’ খ্যাত ঘানা ১৭ জুন টরন্টোয় গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে পানামার। এরপর তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
ঘানার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত
গোলরক্ষক: বেঞ্জামিন আসারে (হার্টস অব ওক), লরেন্স আতি-জিগি (এফসি সেন্ট গালেন), জোসেফ আনাং (সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক);
ডিফেন্ডার: বাবা রহমান (পিএওকে এফসি), গিডিওন মেনসাহ (অজের), মারভিন সেনায়া (অজের), আলিদু সেইদু (রেনেঁ), আব্দুল মুমিন (রায়ো ভায়োকানো), জেরোমে ওপকু (ইস্তাম্বুল বাসাকসেহির), জোনাস অ্যাডজেটে (ভলসবুর্গ), কোজো ওপং-পেপ্রা (নিসে), ডেরিক লুকাসেন (পাফোস);
মিডফিল্ডার: এলিসা ওউসু (অজের), থমাস পার্টি (ভিয়ারিয়াল), কাওয়াসি সিবো (রিয়াল অভিয়েদো), অগাস্টিন বোয়াচিয়ে (সেন্ট এতিয়েনে), ক্যালেব ইরেনকি (এফসি নর্ডসিয়েল্যান্ড), আব্দুল ফাতায়ু ইসাহাকু (লেস্টার সিটি);
ফরোয়ার্ড: আতোঁয়ানে সেমেনিয়ো (ম্যানচেস্টার সিটি), জর্ডান আইয়ু (লেস্টার সিটি), ইনাকি উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব), কামালদ্বীন সুলেমানা (আটালান্টা), আর্নেস্ট নুয়ামাহ (লিওঁ), ক্রিস্টোফার বনসু বাহ (আল কাদসিয়া) ও প্রিন্স কাওয়াবেনা আদু (ভিক্টোরিয়া প্লাজেন।
আরও পড়ুন: পিছু হটলেন ইনফান্তিনো, ২০৩০ বিশ্বকাপে দল বাড়ানোর স্বপ্নে ধাক্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন