ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বেরোবিতে


উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বেরোবিতে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আপ্যায়ন খাতে বিগত দুই বছরে ব্যয় হয়েছে ২৭ লাখ টাকা। আগামী অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে আরও ২০ লাখ টাকা বরাদ্দের চাহিদা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার ২০২৪-২৫ অর্থবছরের ব্যয়ের হিসাব ও বাজেটসংক্রান্ত নথি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ব্যয়ের পরিমাণ ১৪ লাখ টাকা ধরা হয়েছে। এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য একই খাতে ২০ লাখ টাকা বরাদ্দের চাহিদা দিয়েছে। সে হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে বরাদ্দের চাহিদা বেড়ে ৬ লাখ টাকা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে বলছেন, শিক্ষা ও গবেষণার মতো মৌলিক খাতে বরাদ্দের পাশাপাশি প্রশাসনিক ব্যয়ের ক্ষেত্রেও যৌক্তিকতা ও প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে উপাচার্যের আপ্যায়ন খাতে বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে কেন অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে, তা স্পষ্ট করা দরকার।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না, এই বিষয়ে বলতে পারবে উপাচার্য দপ্তর।"

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, "আমি এই বিষয়ে জানি না; এর আগে ৭টা খাত বিষয়ে জানি শিক্ষকদের ভাড়া সহ কিন্তু এই বিষয়ে জানি না। আমাকে খোঁজ নিতে হবে, এখন কত খরচ করেছে আপ্যায়নে। আমার তো মনে নেই এগুলো বাজেটের বিষয়, বাজেট সেকশনে হয়তো তথ্য আছে। তবে প্রত্যেক দপ্তরে এবং বিভাগে তিন মাস পর পর হিসাব করে টাকা দেওয়া হয়। আর এত টাকা এক বছরে আমি শুনি নাই, খোঁজ নিতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের সবচেয়ে বড় দুর্বলতা আচরণগত সমস্যা: বরিশাল রেঞ্জ ডিআইজি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


পুলিশের সবচেয়ে বড় দুর্বলতা আচরণগত সমস্যা: বরিশাল রেঞ্জ ডিআইজি

বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার উল্লেখ করেছেন, পুলিশের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো আচরণগত সমস্যা এবং সহযোগিতামূলক মনোভাবের ঘাটতি। তিনি মঙ্গলবার সকালে বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন।

ডিআইজি হায়দার বলেন, যখন ভুক্তভোগী থানায় সাহায্যের জন্য আসেন, তখন পুলিশ সদস্যদের তাদের জন্য সহানুভূতিশীল এবং মানবিক আচরণ করা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায়, কনস্টেবল, ডিউটি অফিসার এবং অন্যান্য দায়িত্বে থাকা সদস্যদের মধ্যে সহমর্মিতার ঘাটতি রয়েছে। এ সমস্যা সমাধানের জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিজেদের আচরণের মাধ্যমে অধস্তনদের জন্য উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করছেন।

বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি ডিজিটাল অপরাধ, প্রতারণা এবং অনলাইনভিত্তিক অপরাধ বাড়ছে। মাদক সেবন, কিশোর গ্যাং এবং বর্ষাকালে ডাকাতির ঘটনা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের পরামর্শ নিয়ে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে তিনি জানান।

ডিআইজি বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁদের কাছে নানা তথ্য থাকে। পুলিশ এবং সাংবাদিক একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। পুলিশের দরজা সাংবাদিকদের জন্য সবসময় খোলা থাকবে। তিনি পুলিশের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ অব্যাহত রাখার আহ্বান জানান।

ডিআইজি জানিয়েছেন, মাদক ও আচরণগত সমস্যা প্রতিরোধে স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার ও মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম খসরু এবং গণমাধ্যমকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুরের পুরোনো পোস্ট শেয়ার করলেন আমির হামজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


নুরের পুরোনো পোস্ট শেয়ার করলেন আমির হামজা

মুফতি আমির হামজা একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন, যা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন। শেয়ারকৃত পোস্টে নুরুল হক নুর লিখেছেন, "সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?"

আস্বাভাবিক হলেও, শেয়ার করা পোস্টটি দেখা যাচ্ছে, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার করার পর আমির হামজা লেখেন ‘সহমত’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি সচেতন নাগরিকদের সংগ্রহে রাখার মতো দলিল : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি সচেতন নাগরিকদের সংগ্রহে রাখার মতো দলিল : তথ্যমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি কেবল একটি সুখপাঠ্য সাহিত্য বা স্মৃতিকথা নয়; বরং এটি রাজনৈতিক কর্মী, সমাজকর্মী এবং সচেতন নাগরিকদের জন্য সংগ্রহে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, ‘বইটিতে যেমন সাধারণ পাঠক ইতিহাস চিনে হালকা আনন্দের খোরাক পাবেন, তেমনি গভীর ও অনুসন্ধানী পাঠকরাও জ্ঞান লাভ করবেন। রাজনৈতিক সংস্কৃতির আঁকাবাঁকা জটিল পথ অতিক্রম, ক্ষমতার সঙ্গে রাজনীতির সম্পর্ক এবং মানুষের বিচিত্র প্রবৃত্তির রূপান্তর বইটিতে অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সূচিপত্র প্রকাশনী আয়োজিত লেখক মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেখককে নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশ, সমাজ ও রাজনীতি নিয়ে আমাদের ভাবনাগুলো অনেক কাছাকাছি। স্বাধীনতার পর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক অঙ্গনের বহু ঘটনা, চরিত্র ও পরিস্থিতি এখানে উঠে এসেছে। মহাভারতের মতো মহাকাব্যে যেভাবে চরিত্রগুলোর মাধ্যমে মানব প্রবৃত্তিকে ফুটিয়ে তোলা হয়, লেখক অসচেতন বা সচেতনভাবেই হোকÑএই বইয়ের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে মানুষের সেই সুকুমার কিংবা বিপরীতমুখী প্রবৃত্তিগুলোকে সামনে এনেছেন।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে মারুফ কামাল খানের দায়িত্ব পালনকালের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, সেই সময়ে তাদের অফিস কক্ষটি ছিল একটি নির্ভরযোগ্য আড্ডার জায়গা। স্মৃতির ভাণ্ডার থেকেই লেখক একে একে রাজনীতির সদরে ও অন্দরের সত্য ঘটনাগুলোকে নিয়ে এই ইতিহাসনির্ভর বইটি সাজিয়েছেন।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

গ্রন্থকারের বক্তব্যে ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান বইটির রচনা ও পটভূমি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচিপত্র প্রকাশনীর প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা

২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে আলোচনায় আসা বাঙালি অভিনেত্রী রূপা দত্ত, এবার মুম্বাইয়ে প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকার চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরে জামিন পেয়েছেন।

মুম্বাইয়ের কোলাবা পুলিশ ৬ আগস্ট তারিখে রূপা দত্তকে গ্রেপ্তার করে। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর, মুম্বাইয়ের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন মঞ্জুর করেছে।

জানা যায়, গত ১২ জুলাই ডিম্পল সিঙ্ঘভি নামে এক নারী কোলাবা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে যে, বাবুলনাথ মন্দির থেকে কোলাবার জনাকীর্ণ এলাকায় যাওয়ার সময় তার পার্স চুরি হয়ে যায়।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, পার্সে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের হিরে বসানো সোনার ব্রেসলেট, ১০ হাজার টাকা নগদ, ১৫ হাজার টাকা মূল্যের অ্যাপল এয়ারপডস এবং গুরুত্বপূর্ণ কিছু নথি ছিল।

অভিযোগ পাওয়ার পর কোলাবা পুলিশ তদন্তে নামে। পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং দাবি করে, ওই নারীকে অনুসরণ করতে দেখা গেছে রূপা দত্তকে। ফুটেজের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, অভিনেত্রীর কাছ থেকে চুরি যাওয়া কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছিল।

তবে মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকলেও আদালত রূপা দত্তের জামিন আবেদন মঞ্জুর করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%