প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ইংল্যান্ডের একটি ছোট গ্রামের বাসিন্দারা প্রতিবাদ জানাতে একটি সাবেক বিমানঘাঁটিতে কয়েক শ’ আশ্রয়প্রার্থীকে রাখার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে প্রতীকী গণভোটে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে রায় দিয়েছেন।
শনিবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলের বার্নহাম গ্রামে এ ভোট অনুষ্ঠিত হয়। গত সেপ্টেম্বরে পিডিংটন গ্রামেও একই ধরনের প্রতিবাদী গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে হোটেল থেকে আশ্রয়প্রার্থীদের সাবেক সামরিক স্থাপনায় সরিয়ে নেওয়ার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছিল।
বার্তা সংস্থা এএফপি যুক্তরাজ্যের বার্নহ্যাম থেকে এ খবর প্রকাশ করেছে।
আইনগতভাবে বাধ্যবাধকতা না থাকলেও এ ভোটে অংশ নেওয়ার জন্য ৪০০ থেকে ৫০০ জনের মধ্যে যোগ্যতা ছিল। তাদের মধ্যে ২৫৭ জন স্বাধীনতার পক্ষে ভোট প্রদান করেন। বিপক্ষে ভোট দেন ১৬ জন, এবং একটি ভোট বাতিল হয়।
ভোটের ফলাফল ঘোষণার পর বার্নহাম বাসিন্দা সমিতির সভাপতি হেলেন বেক মন্তব্য করেন, গ্রামের বাসিন্দারা মনে করেন যে, এ ভোটের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে না।
তবে তিনি উল্লেখ করেন, ‘গ্রামের বাসিন্দারা যে এই পরিকল্পনার বিরোধিতা করছেন, এখন আমরা বলতে পারব, এ বিষয়ে তাদের কাছ থেকে আনুষ্ঠানিক সমর্থন পেয়েছি।’
তিনি আরও বলেন, গ্রামবাসীর আপত্তি নেই ন্যায্য সংখ্যক আশ্রয়প্রার্থী গ্রহণ করতে। তবে তাদের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, গ্রামের কাছের ওই বিমানঘাঁটিতে ৯৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে রাখা হবে, অথচ গ্রামটির মোট জনসংখ্যা মাত্র ৫৮৪।
বেক এর আগে বলেছিলেন, ‘এত বিপুলসংখ্যক মানুষকে সেখানে রাখার পরিকল্পনাই মূল উদ্বেগের বিষয়।’
তিনি বলেন, ‘বার্নহাম একটি ছোট গ্রাম। এখানে আশ্রয় নেওয়া মানুষদের করার মতো কিছু থাকবে না, যাওয়ারও কোনো জায়গা থাকবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন