১২:৪৯ পি.এম
রাজধানী ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে ডেমরা-রামপুরা রোডের মেন্দিপুর এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মইনুদ্দিন জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পরনে ছিল সাদা ফুল হাতা শার্ট ও নীল জিন্স প্যান্ট।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই যুবক রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় কোন গাড়ি তাকে ধাক্কা দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন