প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : কক্সবাজারের ডলফিন বিচে আজ শুক্রবার শুরু হয়েছে জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা। এটি একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, যা পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারের জনপ্রিয়তা বাড়াতে সহায়তা করবে।
এ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন (বিভিএফ) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যৌথভাবে। বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মুত্তাসিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি নাসিমা চৌধুরী শিরিন।
এই তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ১৭টি অ্যাসোসিয়েশন, বাহিনী, ক্লাব, জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪টি পুরুষ এবং ১২টি নারী দল অংশগ্রহণ করছে।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, বিভাগীয় সরকারি শিক্ষা কলেজ, চট্টগ্রাম, নীলসাগর স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ, এলিট স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার জেলা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা স্পোর্টিং ক্লাব, মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব, তিতাস ক্লাব এবং বাংলাদেশ কারা বিভাগ।
প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, শাহজালাল ইসলামী ব্যাংক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নীলসাগর গ্রুপ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন