ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিউজিল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্টে সবার নজর ক্রাইস্টচার্চের পিচে


নিউজিল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্টে সবার নজর ক্রাইস্টচার্চের পিচে

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিষ্প্রাণ উইকেটে পাঁচ দিনের খেলা শেষে ড্রয়ের পর নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ভারতের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে স্বাভাবিক উইকেট পাওয়ার প্রত্যাশা করছেন।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচের ভেন্যু হ্যাগলি ওভালের পিচে লম্বা সবুজ ঘাস রয়েছে। একদিনের বৃষ্টির পর টস জিতলে দুই দলই সম্ভবত আগে বোলিং করার ইচ্ছা পোষণ করবে।

নিউজিল্যান্ড সফরের এক মাসে ১১টি টসের মধ্যে ভারত ৯টিতে জয়লাভ করেছে।

আরও পড়ুন: এশিয়াডে পদক জয়ের লক্ষ্যে পাঁচ বছরের পরিকল্পনা গ্রহণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়

ল্যাথাম মন্তব্য করেন, “নিশ্চয়ই সম্ভাবনা আমাদের পক্ষে আসছে। হ্যাগলিতে কখনো কখনো টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “আজকের আবহাওয়ার কারণে উইকেট ঢাকা ছিল। তবে তার মানে এই নয় যে প্রথম ইনিংসে রান করা যাবে না।

“আমরা যা-ই করি, লড়াই চালিয়ে যেতে হবে। প্রথম সেশনে যদি ভালোভাবে তা করতে পারি, তাহলে প্রথম দিনজুড়েই ভালো অবস্থানে থাকার আশা করতে পারব।”

ওয়েলিংটনের মতো ক্রাইস্টচার্চেও চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছে নিউজিল্যান্ড ও ভারত।

আরও পড়ুন: ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লাবাসীকে লাকসাম স্টেডিয়াম উন্নয়নের আশ্বাস দিলেন

ওয়েলিংটন টেস্টের পর নিউজিল্যান্ড পেসার ম্যাট ফিশারকে দলে অন্তর্ভুক্ত করেছে। ওয়েলিংটন টেস্টে দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকা ব্লেয়ার টিকনার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।

ভারতের বোলিং কোচ মরনে মরকেল জানিয়েছেন, দলের সব বোলারই সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত। তবে শুক্রবার সকালে চার বোলারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মরকেল স্বীকার করেছেন, ওয়েলিংটন টেস্টের পর বিশেষ করে পিচের দিকে সবার নজর রয়েছে।

তিনি বলেন, “পিচ, যতটুকু দেখেছি, আবারও দেখলাম, বেশ সবুজ মনে হয়েছে।”

আরও পড়ুন: স্বপ্না খাতুন ট্রিপল জাম্পে নতুন রেকর্ড গড়ে রৌপ্য পদক জয়

“ঘাসের স্তরটা বেশ লম্বা। এটি কেমন আচরণ করে, তা দেখতে হবে।

“আগের ম্যাচে সবাই আশা করেছিল উইকেট দ্রুতগতির ও বাউন্সি হবে, কিন্তু সেটি তেমন ছিল না।

“আমাদের শুধু যে কন্ডিশনের মুখোমুখি হতে হবে, তার সঙ্গে যতটা সম্ভব ভালোভাবে মানিয়ে নিতে হবে।”

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের উইকেটকিপার টম ব্লান্ডেল পেসারদের বোলিংয়ের সময় বেশ কয়েক ওভার স্টাম্পের কাছে দাঁড়িয়ে উইকেটকিপিং করেছেন। ক্রিজে ভারতীয় ব্যাটারদের নড়াচড়া সীমিত করতেই ছিল এই কৌশল।

আরও পড়ুন: সিলেটে কাল শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শেষ ইনিংসের কিছু সময় একই কৌশল অনুসরণ করেন ভারতের ঋষভ পান্তও।

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরকেল জানিয়েছেন, পেস বোলারদের বিপক্ষে উইকেটকিপারদের স্টাম্পের এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখা তাঁর ভালো লাগে না।

মরকেল মন্তব্য করেন, “দ্বিতীয় দিনের পর যদি দুই মিটারের বেশি উচ্চতার বোলারদের বিপক্ষে উইকেটকিপারকে স্টাম্পের কাছে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে সেটি উদ্বেগের বিষয়।”

“আমি কিছুটা পুরোনো ধাঁচের খেলোয়াড়। বলের এজ নিয়ে স্লিপে ক্যাচ যাওয়া, স্টাম্প উড়ে যাওয়া, এসব দেখতে ভালো লাগে। উইকেটকিপারদের স্টাম্পের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা আমার কাছে ভালো লাগেনি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন সিনার

“কাইল জেমিসন বা জ্যাকব ডাফিদের মতো বোলারদের বাউন্স ও গতি দেখতে একজন দর্শক হিসেবে আমি টিকিট কেটে মাঠে যেতে চাই।”

এখন দুই দলেরই আশা, হ্যাগলি ওভাল নিউজিল্যান্ডের চিরচেনা উইকেটের মতো আচরণ করবে।

ল্যাথাম বলেন, “হ্যাগলির উইকেট বেশ ভালো মনে হচ্ছে।”

“এখানে সাধারণত আমাদের এমন উইকেটই দেওয়া হয়, যা বেশ ভালো হয়ে থাকে।

আরও পড়ুন: ফিফা সাইবার হামলার শিকার, চুরি হয়েছে তথ্য

“আশা করি, ম্যাচের বেশির ভাগ সময় ব্যাট ও বল- দুই ক্ষেত্রেই এটি সবার জন্য যথেষ্ট সহায়তা দেবে।”

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্যে নিউজিল্যান্ড ও ভারত দুই দলই এই টেস্ট এবং দুই ম্যাচের সিরিজ জিততে মরিয়া।

পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ঠিক পেছনে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ভারত আছে চতুর্থ স্থানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে ২০২৬-২০২৭ অর্থবছরের আমন ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


শ্রীমঙ্গলে ২০২৬-২০২৭ অর্থবছরের আমন ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৬-২০২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন

ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং শ্রীমঙ্গল সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন। সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন জানান, চলতি মৌসুমে শ্রীমঙ্গলে ৭৫৫ মেট্রিক টন আমন ধান এবং ২ হাজার ৬১ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কে.জি. ধান ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। ধান সংগ্রহ কার্যক্রম ২৬ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে চাল সংগ্রহ করা হবে ১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি কৃষক সর্বনিম্ন ১ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।

কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকা থেকে লটারির মাধ্যমে ধান বিক্রির জন্য কৃষক নির্বাচন করা হবে। সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সরকারি খাদ্য মজুত বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’Ñএ

এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে একটি র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এর পর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আহমদ সিদ্দিকী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ

মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজে একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের গভর্নিং বডির সভাপতি ও নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করেন।

নতুন এই কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ফলে কলেজের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ জাহিরউদ্দিন, সহকারী অধ্যাপক মঈনউদ্দিন, মোঃ মিজানুর রহমান, নাসরিন আক্তার, পপি আক্তারসহ কলেজ গভর্নিং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের বিদ্যুৎ ব্যক্তিগত কাজে কি ব্যবহার করা যাবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


মসজিদের বিদ্যুৎ ব্যক্তিগত কাজে কি ব্যবহার করা যাবে?

মসজিদ মহান আল্লাহর ঘর। মুসল্লিদের দান ও ওয়াক্‌ফের সম্পদ দ্বারা মসজিদের বিভিন্ন প্রয়োজন পূরণ করা হয়ে থাকে। মসজিদের বিদ্যুৎ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।

মহান আল্লাহ বলেন,

নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, আমানত তার হকদারদের কাছে পৌঁছে দিতে। (সুরা নিসা, আয়াত : ৫৮)

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন--

নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না। (ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)

মসজিদের বিদ্যুৎ সাধারণত মসজিদের ইবাদত, পরিচর্যা ও অনুমোদিত প্রয়োজনের জন্য বরাদ্দ থাকে। তাই, ব্যক্তিগত কাজে অনুমতি ছাড়া মসজিদের বিদ্যুৎ ব্যবহার করা আমানতের খেয়ানত হিসেবে গণ্য হবে।

মসজিদের জন্য দান করা অর্থ ও সম্পদ নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যয় করতে হয়। সাধারণত মসজিদের বিদ্যুৎ মুসল্লিদের ইবাদত, মসজিদের পরিচর্যা ও সংশ্লিষ্ট প্রয়োজনের জন্য বরাদ্দ থাকে। তাই, মসজিদের বিদ্যুৎ ব্যবহার করা জায়েজ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%