ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তার শারীরিক অবস্থা সংকটাপন্ন


সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তার শারীরিক অবস্থা সংকটাপন্ন

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা গুরুতরভাবে আহত হয়েছেন একটি সড়ক দুর্ঘটনায়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে, তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

বিবৃতিতে জানানো হয়, মেঘলা মুক্তা বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে, বর্তমান পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা গুজব ছড়ানো থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়ালভাবে প্রকাশ করা হবে।

তবে দুর্ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে, অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকেও অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।

মেঘলা মুক্তা ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-এর মাধ্যমে আলোচনায় আসেন। এরপর দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।

আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগরে এক বাউন্ডারিতে দুইটি প্রাথমিক বিদ্যালয়, স্থানান্তরের দাবি এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


কমলনগরে এক বাউন্ডারিতে দুইটি প্রাথমিক বিদ্যালয়, স্থানান্তরের দাবি এলাকাবাসীর

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরের কমলনগরে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একই স্থানে ও একই সীমানাপ্রাচীরের ভেতর চলছে। চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা সাবেক সংসদ সদস্য এমপি সিরাজুল ইসলামের বাড়ির সামনে অবস্থিত এই দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থী মোট ২৮৬ জন। পার্শ্ববর্তী চর কাদিরা ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকায় বিদ্যালয় না থাকার কারণে শত শত শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতিতে সচেতন মহল এবং এলাকাবাসী দুটি স্কুলের যেকোনো একটিকে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯২১ সালে প্রতিষ্ঠিত ‘চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এ বর্তমানে ১৩২ জন শিক্ষার্থী এবং ৪ জন শিক্ষক রয়েছেন। একই বাউন্ডারিতে প্রতিষ্ঠিত ১৯৭৩ সালের ‘চর লরেন্স শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ শিক্ষার্থী ১৫৪ জন এবং শিক্ষক ৫ জন আছেন। একটি স্থানে দুটি বিদ্যালয় থাকার কারণে প্রশাসনিক জটিলতার সঙ্গে সম্পদের অপচয়ের অভিযোগও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

অন্যদিকে, চর কাদিরার ডাক্তার পাড়া এলাকায় পাকা দুর্যোগ আশ্রয়কেন্দ্র ও কিল্লা থাকলেও দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক শিক্ষার কোনো সুযোগ নেই। এই কারণে সেখানকার শিশুরা চরম ঝুঁকির মধ্যে পড়ে যেতে বাধ্য হচ্ছে অথবা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এলাকাবাসীদের ধারণা, একই সীমানায় থাকা দুই প্রতিষ্ঠানের যেকোনো একটি যদি চর কাদিরার ডাক্তার পাড়া এলাকার দুর্যোগ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়, তাহলে উভয় অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য আসবে।

এ বিষয়ে কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা জানিয়েছেন, কিল্লা ও সংশ্লিষ্ট গ্রামে বিদ্যালয় না থাকার বিষয়টি বিবেচনা করে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুদের পড়ালেখার সুযোগ নিশ্চিত করার অনুরোধ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীনা মূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা দিয়েছে কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতাল ফেনী

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


বীনা মূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা দিয়েছে কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতাল ফেনী

বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মুর্তজা শাহরিয়ার গরিব এবং অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসা সেবা প্রদান করেন। এই সময় শহরের এবং শহরের বাহিরে থেকে বিভিন্ন শ্রেণীর রোগীরা বিনামূল্যে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছে। রাজিয়া খাতুন নামে একজন রোগী জানান, বীনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা উপকৃত হয়েছি, কার্ডিয়াক হাসপাতালের এমন আয়োজন গরিব মানুষের জন্য খুব উপকারী। আবুল কালাম নামের একজন রোগী বলেন, হাসপাতালগুলোর এমন আয়োজন করলে গরিব রোগীরা উপকার পাবে, আমি কৃতজ্ঞ এই হাসপাতালে। রোগীদের চিকিৎসা প্রদানকালে ডা: মুর্তজা শাহরিয়ার বলেন চিকিৎসা মানুষ মৌলিক অধিকার। কিন্তু আমাদের সমাজে অনেকেই অর্থের অভাবে পরিপূর্ণ চিকিৎসা পায় না। আমরা কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে কিছু চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এভাবে অন্যানেরা এগিয়ে আসলে গরীবরা চিকিৎসা সেবা কিছুটা হলেও পাবে, যা তাদের উপকারে আসবে। এসময় চিকিৎসকরা হৃদরোগ, বক্ষব্যাধি, উচ্চরক্তচাপ সহ নানান সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাব্বি নামে এক যুবককে স্থানীয়রা আটক করেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরের সময় এ ঘটনা ঘটে। আটক হওয়া যুবককে পরে নাসিরনগর উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সরকারি কৃষি সহায়তা এবং কৃষিপণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় বুধবার ফুলপুর গ্রামে গেলে রাব্বি আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটক রাব্বির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকায় বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজেকে কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে কৃষকদের ধান ও বিভিন্ন কৃষি সুবিধা দেওয়ার আশ্বাস দিতেন। এ জন্য তিনি অফিস ফি হিসেবে ৩০০ টাকা এবং কৃষি যন্ত্র (মোটর) দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করতেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কৃষকদের এই ধরনের প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগ বা নাসিরনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রুনাইয়ের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


ব্রুনাইয়ের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান আজ বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে জনশক্তি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি খাতে সহযোগিতা এবং আকাশপথে যোগাযোগ (এয়ার কানেক্টিভিটি) জোরদারসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তা সহজতর করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ নিয়ে কথা বলেন।

তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ককে আরও সম্প্রসারণে ব্যবসায়ী-ব্যবসায়ীর (বি-টু-বি) যোগাযোগ জোরদার করা, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

ব্রুনাইয়ের হাইকমিশনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে ব্রুনাইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ সাপ্লাই করা ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের জন্য ব্রুনাইয়ের বাজারে অধিকতর প্রবেশাধিকার কামনা করেন।

দু দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা আরও ফলপ্রসূ করতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ (জয়েন্ট বিজনেস গ্রুপ) গঠনে সম্মত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%