০৫:৫৪ পি.এম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ তার কার্যালয়ে ইউএনডিপির প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
এ সময় সাক্ষাতে প্রতিনিধিদল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করার জন্য কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সেসব বিষয়ে মতবিনিময় করেন।
ডেপুটি স্পিকার এসময় বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
আরও পড়ুন: ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সাহসী সহযোদ্ধা: নাহিদ ইসলাম
তিনি উল্লেখ করেন, সমাজ পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন আসে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।
ডেপুটি স্পিকার সংসদ লাইব্রেরির সদ্য সমাপ্ত গ্রাজুয়েটদের জন্য পার্লামেন্টারি ফেলোশিপ/ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে তাদের অর্জিত জ্ঞানকে আরও বৃদ্ধি করার বিষয়ে ইউএনডিপি’র প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।
তিনি এও উল্লেখ করেন, সংসদে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যাতে ইউরোপীয় ইউনিয়নসহ অন্য কোনো সংস্থার প্রকল্পের সাথে ডুপ্লিকেশন না হয় সে বিষয়ে তার মতামত তুলে ধরেন।
ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট বাস্তবায়নের জন্য কারিগরি ও আর্থিক সহযোগিতার ক্ষেত্রে ইউএনডিপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।
আরও পড়ুন: মির্জা ফয়সল: সারের সমস্যা সমাধান, কৃষকরা আর ভুগবে না
যখন ইউএনডিপি বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেয়, ডেপুটি স্পিকার এতে সহমত পোষণ করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কার্যক্রমকে এগিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের উদ্যোগের বিষয়টিতে ডেপুটি স্পিকার ইতিবাচক মনোভাব পোষণ করেন।
নেতৃত্বদান করেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে। উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট ড্রাগন পোপোভিচ, তানভীর মাহমুদ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন: খেলাফত আন্দোলনের আহ্বান: জননিরাপত্তা জোরদার করতে সরকারের কাছে দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন