প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী শাহীন খা অভাব-অনটনের মধ্যেও তার পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। তার মা গৃহকর্মীর কাজ করেন অন্যের বাসায়, আর বাবা অটোরিকশা চালিয়ে সংসারের খরচ জোগান। পরিবারের সীমিত আয়ের কারণে শাহীনের জন্য প্রয়োজনীয় বই সংগ্রহ করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই প্রতিবন্ধকতা দূর করতে বসুন্ধরা শুভসংঘ পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি শাহীনকে কলেজের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই উপহার দিয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) তার হাতে বই হস্তান্তর করা হয়েছে।
বই পেয়ে শাহীনের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ কিছুটা সহজ হয়েছে। এই সহায়তা তার শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
বই উপহার পেয়ে শাহীন বলেন, ‘আমার বাবা অটোরিকশা চালান আর মা মানুষের বাসায় কাজ করেন। তারা অনেক কষ্ট করে আমাদের সংসার চালান। সংসারের খরচ মিটিয়ে আমার পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব বই কিনে দেওয়া তাদের পক্ষে কঠিন। কিন্তু আমার খুব ইচ্ছা পড়াশোনা করে ভালো কিছু করার। আজ বসুন্ধরা শুভসংঘ আমাকে প্রয়োজনীয় বই দিয়েছে। এতে আমার অনেক উপকার হলো। আমি মন দিয়ে পড়াশোনা করে বাবা-মায়ের কষ্টের প্রতিদান দিতে চাই। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন