ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় উদ্যান বন্ধ করল ইন্দোনেশিয়া


দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় উদ্যান বন্ধ করল ইন্দোনেশিয়া

প্রায় এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জাতীয় উদ্যানে প্রবেশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার বরাতে জানা গেছে, জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাউন্ট ব্রোমোর কাছে অবস্থিত ব্রোমো টেংগার সেমেরু ন্যাশনাল পার্কে সোমবার আগুন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১৭৬ হেক্টর (৪৩৫ একর) এলাকা পুড়ে গেছে।

সংবাদ সূত্র এএফপি জানিয়েছে, শনিবার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের জন্য ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, এতদিন পর্যন্ত আগুনে কেউ আহত হয়নি এবং কোন স্থাপনা বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া যায়নি।

তিনি রোববার একটি বিবৃতিতে বলেন, খাড়া ঢাল ও প্রবল বাতাসের কারণে যেসব এলাকায় স্থলপথে দমকলকর্মীদের পৌঁছানো কঠিন হচ্ছে, সেখানে আগুন নেভাতে দুটি ওয়াটার-বোম্বিং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘স্থলপথে যেসব এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেসব এলাকায় পৌঁছাতে এ অবস্থায় আকাশপথে অভিযান চালানো গুরুত্বপূর্ণ।’

২০২৩ সালে মাউন্ট ব্রোমোতে ৫০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। এই সময়টি বিয়ের আগে ছবি তোলার সময় এক দম্পতি একটি ফ্লেয়ার জ্বালালে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, চলতি বছরে ইন্দোনেশিয়ায় আরও তীব্র ও দীর্ঘস্থায়ী শুষ্ক মৌসুম দেখা দিতে পারে। এল নিনো নামক আবহাওয়াগত ঘটনার কারণে দাবানল ও খরার ঝুঁকি বাড়তে পারে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। ২০২৩ সালের দাবানলে পুড়ে যাওয়া এলাকার তুলনায় এই পরিমাণ দ্বিগুণেরও বেশি।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনজনিত ঘটনা, যার ফলে বিশ্বজুড়ে বাতাসের গতি, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটে। সাধারণত এর কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত অঞ্চলে অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া দেখা দেয়।

আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইফুন ডলফিনের আশঙ্কায় চীনে ফ্লাইট বাতিল, বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


টাইফুন ডলফিনের আশঙ্কায় চীনে ফ্লাইট বাতিল, বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু

টাইফুন ডলফিনের আঘাতের আশঙ্কা তৈরি হওয়াতে চীনের ঘনবসতিপূর্ণ পূর্ব উপকূলীয় অঞ্চলে রোববার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এর ফলস্বরূপ ঘূর্ণিঝড়টির কারণে ইতোমধ্যে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে এবং কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, রোববার সাংহাইয়ের দুটি প্রধান যাত্রীবাহী বিমানবন্দর থেকে যাতায়াতকারী প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রতিবেশী ঝেজিয়াং প্রদেশের হাংঝু বিমানবন্দরেও আসা-যাওয়ার ২৭০টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। টাইফুন ডলফিন এর আগের দিনগুলোতে জাপানের ওকিনাওয়া অঞ্চলে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস এনে দিয়েছে।

এছাড়াও, এটি রোববার গভীর রাতে অথবা সোমবার ভোরে ঝেজিয়াং কিংবা পাশের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ওকিনাওয়া সরকারের তথ্য অনুযায়ী, সেখান সাতজন সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী এক ব্যক্তি আছেন, যিনি ঝোড়ো বাতাসে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওকিনাওয়ার তথ্য অনুযায়ী, রোববার বিকেল পর্যন্ত ওকিনাওয়ার ৫ হাজার ২৯০টি পরিবার বিদ্যুৎবিহীন ছিল। পাশাপাশি, তাইওয়ানে ঝড়ের প্রভাবে রোববার দ্বীপটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে গেছে, যার ফলে কয়েক ডজন ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে এবং ১৮০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) রোববার সকালে টাইফুন সংক্রান্ত ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে। এটি দেশটির মধ্যে সবচেয়ে গুরুতর আবহাওয়া সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে। কেন্দ্রটি ঝেজিয়াংয়ের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় ‘অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের’ পূর্বাভাস দিয়েছে।

এনএমসি জানিয়েছে, সোমবার বিশেষত বিকেল পর্যন্ত সাংহাই সহ ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। চীনের স্থলভাগে আঘাত হানার পর টাইফুন ডলফিন ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেও পূর্বাভাস রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানাচ্ছে, ঝড় আসার পূর্বে শনিবার সন্ধ্যা পর্যন্ত ফুজিয়ানের ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ থেকে প্রায় ৯৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তারা আরও জানায়, ঝেজিয়াং ও ফুজিয়ানে ২০০টির বেশি ফেরি বাতিল করা হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, প্রান্তিক সমুদ্রের বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং শুক্রবার সকাল পর্যন্ত ৪৭৪টি নির্মাণ কাজে ব্যবহৃত জাহাজকে বন্দরে ফিরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমও জানাচ্ছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কিছু ট্রেন চলাচল রোববার বন্ধ রাখা হয়েছে।

এতে উল্লেখযোগ্য যে, চীনে টাইফুন ডলফিনের আঘাতের পূর্বে দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে গত দুই সপ্তাহ আগে টাইফুন নউল আঘাত হেনেছিল। কর্তৃপক্ষ তখন এটিকে চলতি বছরের চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন ঘোষণা করেছিল।

এছাড়া, টাইফুন নউলের তাণ্ডবে চীনে আঘাত হানার আগে ফিলিপাইনে তিনজন নিহত এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলী একে স্কুলের শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী, (বরগুনা) প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


আমতলী একে স্কুলের  শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আমতলী একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবেদ ইমন (১৬) এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায়, আমতলী একে স্কুল চৌরাস্তা চত্বরে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমতলীকে সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, শরীরচর্চা শিক্ষক বাবু প্রতুল চন্দ্র, নিহত ইমনের ভাই ইমরান, রাকিব, নবম শ্রেণীর শিক্ষার্থী মিয়াদ খান, অলি, জুনায়েদ, স্কুল শাখা ছাত্র দলের সভাপতি মুশফিক রশিদ হিরা, আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল্লাহ (প্রমুখ)।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একে স্কুলে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ২৯ জুলাই সন্ধ্যা ৬ টায় উপজেলার আরপাংগাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাত বস্তা বন্দী লাশ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। পরবর্তীতে লাশের ছবি, পরনের শার্ট প্যান্ট ও জুতা দেখে লাশ শনাক্ত করে তার পরিবার।

তদন্তকারী কর্মকর্তা নিদ্রাসকিনা নৌ পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর সাগর ভদ্র জানান, "হত্যাকাণ্ডের প্রাথমিক কুলু পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। আশা করি অতি অল্প সময়ে আসল রহস্য উদঘাটিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমন্বয়হীনতার অভিযোগে জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


সমন্বয়হীনতার অভিযোগে জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান বলেন, দায়িত্ব পালনে সমন্বয়হীনতার অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেছেন।

রবিবার (৯ আগস্ট) তার পদত্যাগপত্র জাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে তিনি জমা দেন। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

জিসান তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, 'দায়িত্ব পালনকালে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে আমার সঙ্গে যথাযথ সমন্বয় না করে সিদ্ধান্ত গ্রহণ, আমার সিদ্ধান্ত পরিবর্তন এবং প্রশাসনিক প্রভাবের কারণে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক মর্যাদা আমি সবসময় পাইনি।'

তিনি আরও বলেন, 'বিশেষ করে সাম্প্রতিক একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত পরিবর্তন এবং অনুষ্ঠান চলাকালে আমাকে প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করতে বাধ্য করা এবং এর কারণে সৃষ্ট হট্টগোলের ঘটনা আমাকে গভীরভাবে হতাশ করেছে। এছাড়াও এই ঘটনার জন্য মঞ্চে আমাকে দুঃখ প্রকাশ করার ক্রমাগত চাপ প্রয়োগ করা হয়েছে।'

জিসান বলেন, 'একজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থের প্রভাবাধীন হয়ে কাজ করতে পারেন না।'

তিনি তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আরও বলেন, 'বর্তমান পরিস্থিতিতে আমার নীতি, স্বাধীনতা ও আত্মমর্যাদার সঙ্গে আপস করে এই পদে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।'

এর আগে, ৬ আগস্ট রাতে জাবির সেলিম আল-দীন মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসানকে উপস্থাপনা করতে না দেওয়ার অভিযোগ ওঠে। পরে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব উপস্থাপনা করেন বলে জানা যায়।

অনুষ্ঠানে জাকসুর ভিপি, ছাত্রদলের আহ্বায়কসহ একাধিক ছাত্রদল নেতার নাম ঘোষণা করাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয় বলেও জানা গেছে। এ ঘটনায় জিসানকে জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগও উঠেছে।

উল্লেখ্য, বর্তমানে জাকসুর অধিকাংশ নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াই মাসে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


আড়াই মাসে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনেই বিএনপি প্রতিনিধি দলের কাছে দুটি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। একইসঙ্গে, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে বলেও তিনি জানান।

রবিবার (০৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব।

আখতার আহমেদ বলেন, “আজকে থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি।” তিনি আরও জানান, সকালে বিএনপির একটি প্রতিনিধি দল এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চিফ হুইপ নূরুল ইসলাম মণি এই দুইজন এসে দুটি ফরম নিয়েছেন। এখন পর্যন্ত অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।

ভোটার তালিকার হালনাগাদ তথ্যের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আমরা বলেছিলাম, ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়েই আমাদের বর্তমান কার্যক্রম। সেই অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি ঘোষিত সময়ে অনুষ্ঠিত হয়, তবে এই খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয়, সে ক্ষেত্রে পরবর্তী আপডেটেড তালিকা সম্পূরক ভোটার তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালার অগ্রগতি সম্পর্কে সিনিয়র সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ পাঁচ ধাপের নির্বাচনের আচরণবিধি রয়েছে। এছাড়া, আইন সংক্রান্ত অন্যান্য নথি প্রক্রিয়াধীন রয়েছে; যা সম্পন্ন হলে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%