১১:৩৫ এম
দেশের কিছু জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। একই সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈরী আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এই তথ্য প্রকাশিত হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই এসব এলাকার নদী বন্দরের জন্য ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন