০৬:৩৩ পি.এম
সাভারের আশুলিয়ায় শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। কয়েকটি কারখানার শ্রমিকদের এই আন্দোলনের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
শনিবার সকাল থেকে শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ পার্শ্ববর্তী অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি মুস্তাফিজুর রহমান
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, "এখন পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে এ সংখ্যা আরো বাড়তে পারে।"
তিনি আরও বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন