ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বাবুল রানা—এক বছর পরও মনে পড়ে, মনে থাকবে চিরকাল


বাবুল রানা—এক বছর পরও মনে পড়ে, মনে থাকবে চিরকাল

আজ ২৬ আগস্ট। দেখতে দেখতে প্রিয় সহকর্মী, সাবেক মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা আমাদের ছেড়ে চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো। একটি বছর পেরিয়ে গেলেও তাঁর চলে যাওয়ার সেই শূন্যতা আজও যেন ঠিক আগের মতোই অনুভূত হয়।

২০২৫ সালের এই দিনে, ২৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুহূর্তেই থেমে যায় তাঁর পথচলা, স্তব্ধ হয়ে যায় প্রিয়জন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়।

সেদিন অশ্রুসজল চোখে হাসপাতাল থেকেই লিখেছিলাম—“বাবুল রানা আর আমাদের মাঝে নেই।” সেই কয়েকটি শব্দ লিখতে গিয়ে বুকের ভেতর যে হাহাকার তৈরি হয়েছিল, তা আজও ভুলতে পারিনি। প্রিয় একজন মানুষকে হারানোর সেই কষ্ট, শূন্যতা আর বেদনা সময়ের সঙ্গে কমেনি; বরং তাঁর স্মৃতিগুলো আরও গভীরভাবে হৃদয়ে গেঁথে গেছে।

আরও পড়ুন: মানিকগঞ্জের স্কুলে ঝুঁকিপূর্ণ ঘরে পাঠদান, সিলিং ফ্যান ভেঙে দুই শিক্ষার্থী আহত

সময়ের স্রোতে একটি বছর চলে গেছে। কিন্তু কিছু মানুষের চলে যাওয়া কখনোই মেনে নেওয়া যায় না। তাঁরা শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁদের হাসি, কথা, আন্তরিকতা, ভালোবাসা ও অসংখ্য স্মৃতি বারবার মনে করিয়ে দেয়—মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়।

বাবুল রানার সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত আজও চোখের সামনে ভেসে ওঠে। সহকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা, আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতা, মানুষের পাশে থাকার মানসিকতা এবং হৃদয়জুড়ে থাকা ভালোবাসা তাঁকে আমাদের কাছে আলাদা করে রেখেছে। তাঁর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কখনো পুরোনো হওয়ার নয়।

একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তাঁর কর্ম, ভালোবাসা ও মানুষের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতি তাঁকে বাঁচিয়ে রাখে অনন্তকাল। বাবুল রানাও তেমনি আমাদের স্মৃতির পাতায় নয়, আমাদের হৃদয়ের গভীরে চিরদিন বেঁচে থাকবেন।

আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করি—
আল্লাহ পাক মরহুম বাবুল রানাকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন, কবরের আজাব মাফ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান নসিব করুন। আমিন। 🤲

আরও পড়ুন: কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ফায়ার ইউনিট

আল্লাহ তাঁর পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও সকল শুভাকাঙ্ক্ষীকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। 🤲🖤

বাবুল রানা, আপনি আজ আমাদের মাঝে নেই—
কিন্তু আপনার স্মৃতি আছে, আপনার ভালোবাসা আছে, আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আছে।
আপনি থাকবেন আমাদের হৃদয়ে—আজ, আগামীকাল, এবং চিরকাল।

শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত স্মরণে—
প্রিয় বাবুল রানা। 🖤🤲

আরও পড়ুন: ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে বেসরকারি কোম্পানি কর্মকর্তার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৪ বছর বয়সে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


৫৪ বছর বয়সে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু নতুন একটি অধ্যায় শুরু করেছেন তাঁর জীবনে। ৫৪ বছর বয়সে বিয়ের খবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন।

 

সম্প্রতি হুমায়রা ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। তবে ছবিগুলোতে স্বামীর মুখ দেখা যায়নি, যা রহস্য সৃষ্টি করেছে। ছবির সঙ্গে জীবনের নতুন যাত্রা নিয়ে তাঁর অনুভূতির কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

হুমায়রা তাঁর পোস্টে উল্লেখ করেছেন, ‘কখনো কখনো আমরা নিজেদের জন্য একরকম পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রাখেন।

 

তিনি সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আস্থা প্রকাশ করে বলেন, যখন সৃষ্টিকর্তা কোনো কিছু ঘটানোর নির্দেশ দেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।

অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঢল নামে। ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও জীবনের এই নতুন অধ্যায়ের জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন।

 

হুমায়রা বানু পাকিস্তানের টেলিভিশন নাটকের একটি পরিচিত মুখ। বিশেষ করে তিনি বিভিন্ন নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন।

‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তুড়ি মেরে’ ক্লাসের হট্টগোল থামালেন শিক্ষিকা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


‘তুড়ি মেরে’ ক্লাসের হট্টগোল থামালেন শিক্ষিকা, ভিডিও ভাইরাল

ক্লাসরুমে তখন ব্যাপক হট্টগোলের পরিস্থিতি বিরাজমান। শিশুদের মধ্যে কেউ গল্প বলছে, কেউ আবার চিৎকার-চেঁচামেচিতে ব্যস্ত। এমন অবস্থায়, বকাঝকা বা শাসনের পরিবর্তে অভিনব এক কৌশল অবলম্বন করে পুরো ক্লাসকে শান্ত করার কাজটি করেছেন এক তরুণী শিক্ষিকা। সেই মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, যখন ক্লাসরুমে শিশুদের মধ্যে হইচই চলছে, তখন শিক্ষিকা হাসিমুখে একটু উঁচু স্বরে বলেন, ‘ক্লাস...’। সঙ্গে সঙ্গে শিশুরা সমস্বরে উত্তর দেয়, ‘ক্লাস...’।

এরপর শিক্ষিকা ধীরে ধীরে নিজের কণ্ঠস্বর নিচু করতে শুরু করেন। আশ্চর্যের বিষয় হলো, শিশুরাও তাকে অনুসরণ করে একইভাবে কণ্ঠস্বর কমাতে থাকে। এক পর্যায়ে শিক্ষিকা তুড়ি মারতেই পুরো ক্লাসের পরিবেশ পাল্টে যায়।

শেষে শিক্ষিকা প্রায় ফিসফিস করে বলেন, ‘ক্লাস...’। শিশুরাও একই সুরে শব্দটি পুনরাবৃত্তি করে। মুহূর্তের মধ্যে কোলাহলপূর্ণ শ্রেণিকক্ষে নেমে আসে পিনপতন নীরবতা। সফল হওয়ার পর শিক্ষিকার মুখে ফুটে ওঠে একটি মিষ্টি হাসি।

শিশুদের বকাঝকা বা ভয় দেখানোর পরিবর্তে তাদের অংশগ্রহণের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ করার এই কৌশল নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওটি ‘টিচারথডায়ারিজ়১০’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওটি দেখে অনেকেই শিক্ষিকার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ইশ! আমাদেরও যদি এমন একজন শিক্ষিকা থাকতেন। আবার আরেকজন মজা করে মন্তব্য করেছেন, আমাদের সময়ে তো লাঠি দেখলেই চুপ করে যেতাম।

শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ইতিবাচক উপায়ে শ্রেণিকক্ষ নিয়ন্ত্রণের এই অভিনব কৌশল বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সুত্র: আনন্দবাজার।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার বদলি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) তারিখে সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা একটি কার্যালয় আদেশে এই তথ্য প্রকাশিত হয়।

আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মহাপরিচালক (মানিলন্ডারিং) পদ থেকে বদলি করে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে মহাপরিচালক (বিশেষ তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিংয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

এছাড়া, পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে পরিচালক (অর্থ ও হিসাব) পদ থেকে বদলি করে পরিচালক দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে নিয়োগ করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ গোলে পিছিয়েও ১০ জন নিয়ে আল নাসরের অবিশ্বাস্য জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


২ গোলে পিছিয়েও ১০ জন নিয়ে আল নাসরের অবিশ্বাস্য জয়

দুই গোলে পিছিয়ে, তার ওপর একজন কম হারটা তখন যেন সময়ের অপেক্ষা। কিন্তু শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে গেলে ফুটবলে যে কোনো কিছুই সম্ভব, সেটিই আবারও প্রমাণ করল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ১০ জনের দল নিয়ে দুই গোলের ঘাটতি পুষে দিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেয়েছে সৌদি ক্লাবটি। অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনের নায়ক সাদিও মানে।

বুধবার (২৬ আগস্ট) দাম্মামে সৌদি প্রো লিগের তৃতীয় রাউন্ডে আল ইত্তিফাকের মাঠে শুরু থেকেই চাপে ছিল আল নাসর। ম্যাচের মাত্র ১২ মিনিটেই গোলরক্ষক বেনতো লাল কার্ড দেখলে বিপাকে পড়ে রোনালদোর দল। একজন কম নিয়ে খেলা আল নাসর প্রথমার্ধেই হজম করে দুই গোল।

৩১ মিনিটে দোদার গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলভারো মেদরানের দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ফলে ১০ জনের আল নাসরের সামনে দ্বিতীয়ার্ধে দাঁড়ায় কঠিন প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আল নাসর। ৫৩ মিনিটে ইনিগো মার্তিনেজের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর জোয়াও ফেলিক্সও সুযোগ পেয়েছিলেন, কিন্তু আল ইত্তিফাকের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।

তবে ৭৪ মিনিটে ম্যাচে নতুন প্রাণ ফেরান সাদিও মানে। জোয়াও ফেলিক্সের পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান কমান সেনেগালের এই ফরোয়ার্ড। মাত্র তিন মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে আল নাসরকে সমতায় ফেরান আবদুলেলাহ আল-আমরি।

২-২ সমতায় ফেরার পর বদলে যায় ম্যাচের চিত্র। একজন কম নিয়েও আক্রমণে আরও ধারালো হয়ে ওঠে আল নাসর। জয়ের জন্য মরিয়া দলটি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পায় ৯০ মিনিটে।

দ্রুত পাল্টা আক্রমণ থেকে সামি আল-নাজেইয়ের পাস পেয়ে বল জালে জড়ান মানে। নিজের দ্বিতীয় গোল করে আল নাসরকে এনে দেন ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয়। শেষ বাঁশির পর ১০ জনের দলটি উদ্‌যাপন করে দুর্দান্ত এক প্রত্যাবর্তন ও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

এই জয়ে তিন ম্যাচে তিন জয় পেল আল নাসর। ৯ পয়েন্ট নিয়ে আপাতত সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠেছে রোনালদোর দল। অন্যদিকে তিন ম্যাচে দুই জয় পাওয়া আল ইত্তিফাকের পয়েন্ট ৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%