ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভারতে ইউরেনিয়াম সরবরাহে ‘ঐতিহাসিক’ সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার: মোদি


ভারতে ইউরেনিয়াম সরবরাহে ‘ঐতিহাসিক’ সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার: মোদি

ভারতে পারমাণবিক জ্বালানি খাতের রূপান্তরের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সরবরাহে অস্ট্রেলিয়ার সামনে একটি ‘ঐতিহাসিক’ সুযোগ রয়েছে, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি তিনি বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠকের আগে প্রকাশ করেন।

ভারতের বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মোদি আগামী বছরগুলোতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বের মোট ইউরেনিয়ামের প্রায় ২৮ শতাংশ মজুদ রয়েছে অস্ট্রেলিয়ায়। তবে রাজনৈতিক সংবেদনশীলতা ও আইনি জটিলতার কারণে ভারতে ইউরেনিয়ামের রপ্তানি এতদিন বাধাগ্রস্ত ছিল।

আরও পড়ুন: ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন জানাল আরব জোট, কোণঠাসা নেতানিয়াহু

মেলবোর্নে এক ব্যবসায়িক ফোরামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে মোদি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপুল ইউরেনিয়াম মজুদ ভারতের পারমাণবিক যাত্রার সঙ্গে সরাসরি যুক্ত।’

মোদি আরও বলেন, ‘এই খাতে আমাদের সহযোগিতা বাড়ানোর জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ।’

অনুষ্ঠানে দুই নেতা কিছু সময়ের জন্য বক্তব্য থামিয়ে একসঙ্গে সেলফি তোলেন। সেখানেও আলবানিজ হাস্যোজ্জ্বল ছিলেন।

অলাবনিজের আগে মোদি ‘দ্য বস’ বলে উল্লেখ করেছিলেন এবং রসিকতা করে মন্তব্য করেছিলেন, মার্কিন রক সংগীত তারকা ব্রুস স্প্রিংস্টিনের চেয়ে মোদি বড় জনসমাগম টানতে পারেন।

আরও পড়ুন: সন্ধ্যা হলেই বন্ধ চিকিৎসাকেন্দ্র, শিক্ষার্থীদের জন্য সংকট পরিবহনেও

বৃহস্পতিবার দুই দেশের সম্পর্ক আরও জোরদারের জন্য মোদির নেতৃত্বের প্রশংসা করেন আলবানিজ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনার নেতৃত্ব ও অস্ট্রেলিয়ার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পৃক্ততাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।’

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত জনগণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে, দেশটিতে মোদির সমর্থকও বেড়েছে।

গত বছরের জুনে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ইতিহাসে প্রথমবার বিদেশে জন্ম নেওয়া বাসিন্দাদের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় জনগোষ্ঠী এসেছে ভারত থেকে।

অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউটের টিস্তা প্রকাশ এএফপিকে বলেন, ‘২০১৪ সালে অস্ট্রেলিয়ায় ভারতীয় প্রবাসী সম্প্রদায় তুলনামূলকভাবে কম ছিল।’

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

তিনি বলেন, ‘কিন্তু ২০২৬ সালে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রবাসী সম্প্রদায়ে পরিণত হয়েছে। তারা সংখ্যা অনুযায়ী ব্রিটিশদেরও ছাড়িয়েছে। এটি জনসংখ্যার দিক থেকে বড় পরিবর্তন।’

বৃহস্পতিবার দিনের শেষে মেলবোর্নের একটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। আয়োজকদের ধারণা, সেখানে ২০ সহস্রাধিক মানুষ উপস্থিত হতে পারেন।

তবে মোদির এই সফরকে ঘিরে বিরোধিতাও দেখা যাচ্ছে। সমালোচকদের অভিযোগ, তিনি ভারতে বিপজ্জনক ধরণের হিন্দু জাতীয়তাবাদকে উৎসাহিত করেছেন।

অস্ট্রেলিয়ার অ্যালায়েন্স অ্যাগেইনস্ট ইসলামোফোবিয়া জানিয়েছে, তারা স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করার পরিকল্পনা করছে। তাদের দাবি হলো, ভারতে সংখ্যালঘু জনগণের ওপর নির্যাতনের বিষয়টি তারা তুলে ধরবে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

এ ছাড়া অস্ট্রেলিয়ায় ভারতীয় অভিবাসনবিরোধী আরেকটি বিক্ষোভের পরিকল্পনাও রয়েছে।

অস্ট্রেলিয়া সফর শেষে মোদির নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের রায়ে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


হাইকোর্টের রায়ে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে হাইকোর্ট আজ একটি রায় দেন। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চটি রুলটি যথাযথ ঘোষণা করে।

চট্টগ্রাম-২ আসনে বিএনপি’র প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নির্বাচন কমিশনে বাতিল হয়েছিল। কিন্তু প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মামলা করেন সারোয়ার আলমগীর। সেই রিটের প্রাথমক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতির পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দেয়।

তবে পরবর্তীতে ঋণখেলাপির অভিযোগ এনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। এক পর্যায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে।

সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়েছে, যদি সারোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে ফলাফল প্রকাশ আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সে ধারাবাহিকতার সংকীর্ষে শুনানি শেষে হাইকোর্ট আজ রুলটি যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম ছিলেন। জামায়াতের প্রার্থীর পক্ষে সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশিরমনির ছিলেন। আর নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মো. রাজু মিয়া প্রতিনিধিত্ব করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জব্দ স্বর্ণ ছাড়ের আহ্বান জানিয়ে রাজা চার্লসকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


জব্দ স্বর্ণ ছাড়ের আহ্বান জানিয়ে রাজা চার্লসকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের চিঠি

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় জব্দ থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন স্বর্ণ ছাড়ার জন্য রাজা তৃতীয় চার্লসকে চিঠি দিয়েছেন দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন কাজে এই স্বর্ণ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার, রড্রিগেজ বলেন, ‘আমি ইংল্যান্ডের রাজার কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি, যাতে ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণ ছাড় করা হয়। এই স্বর্ণ আমাদের জনগণের। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আমাদের এই স্বর্ণ প্রয়োজন।’ এই খবরটি উল্লেখ করেছে করাকাস থেকে বার্তা সংস্থা এএফপি। গত মাসে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুই দফা ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৮০০ জন নিহত হয়েছে। ল্যাটিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিপুল সংখ্যক আবাসিক ভবন ধসে পড়েছে। ফলে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং এখনও আরও হাজারো মানুষ নিখোঁজ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইরানের অধীনেই খুলবে হরমুজ প্রণালী’: প্রধান আলোচক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


‘ইরানের অধীনেই খুলবে হরমুজ প্রণালী’: প্রধান আলোচক

মধ্যপ্রাচ্যে তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলার ঘটনার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বৃহস্পতিবার বলেছিলেন, হরমুজ প্রণালী কেবলমাত্র ‘ইরানের নির্ধারিত ব্যবস্থার’ অধীনেই খুলে দেওয়া হবে।

গালিবাফ এক্সে একটি পোস্টে এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে দমন-পীড়ন এবং প্রতিশ্রুতি ভঙ্গের আর কোনো পরিণতি ছাড়াই পার পাওয়া যাবে না।’

তিনি তেহরান থেকে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি হামলা চালান, তাহলে পাল্টা হামলার মুখেও পড়বেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাট উপজেলায় রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


চারঘাট উপজেলায় রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলার চারঘাট উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের মাত্র ৬ ঘণ্টার ভিতর প্রধান আসামি দেব চন্দ্র (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার করা আসামি চারঘাট উপজেলার আরজিসাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাসের ছেলে।

আজ বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গতকাল বুধবার দুপুরে ভিকটিম শিশুটি প্রতিবেশী আসামি দেব চন্দ্র দাসের বাসায় টিভি দেখতে যায়। এ সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে আসামি শিশুটিকে প্রলোভন দেখিয়ে টিভি রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয় এবং ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা শ্রী রতন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। এরপরই র‌্যাব-৫ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে। এর কয়েক ঘণ্টার মধ্যেই র‌্যাব তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%