প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনায় আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী উল্লেখ করেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ফরিদাবাদ মাদ্রাসা দেশের ইসলামী শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) এবং সাবেক দায়িত্বশীল আলেমদের অবদান স্মরণ করেন। এ সময় বর্তমান মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের খেদমতের প্রশংসা করেন তিনি।
মন্ত্রী সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, হজের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
বিএনপির ভূমিকা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ইসলামী শিক্ষার বিকাশ এবং কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠায় দলটি কাজ করেছে। তিনি এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে বলেন, "আল্লাহ যেন তাঁকে পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তাওফিক দান করেন।"
নিজের সুস্থতার জন্যও সবার কাছে দোয়া চান ধর্মমন্ত্রী। বক্তব্যের শেষ পর্যায়ে জামিয়া ফরিদাবাদের সম্মেলনের সাফল্য, দেশের কওমি মাদ্রাসাগুলোর উন্নতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন