০১:৫২ এম
নাটোরে দীর্ঘ ৩৫ বছর ধরে বেদখলে থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১ দশমিক ৩৭ একর সরকারি জমি প্রশাসন উদ্ধার করেছে।
মঙ্গলবার নাটোর শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায়, হোমিওপ্যাথি কলেজসংলগ্ন ওই জমিটি উদ্ধার করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মূল্যবান এই সম্পত্তিটি দীর্ঘ ৩৫ বছর ধরে একই এলাকার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিল। জমি উদ্ধারের পর সেখানে চারদিকে লাল নিশানা টানানো হয়েছে এবং জেলা প্রশাসকের মালিকানাধীন জমি উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন, নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
দখলদার মহসিন আলী ওরফে সোনার জানান, আগের সরকারের সময় ক্ষমতাশালী এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকায় তিন বছরের জন্য লিজ নিয়ে তিনি ওই জমিতে মাছ চাষ করছিলেন।
স্থানীয়রা জানান, গত ৩৫ বছর ধরে বিভিন্ন সরকারের আমলে সরকারদলীয় স্থানীয় নেতারা জমিটি নিজেদের দখলে রেখে পরে অন্যদের কাছে লিজ দিতেন। এভাবে জমিটি পরর্বর্তীভাবে ভোগদখল হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মহসিন আলী ওরফে সোনারও জমিটি দখলে নিয়ে মাছ চাষ করছিলেন।
নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন বলেন, সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিটি প্রাকৃতিকভাবে পুকুরে রূপান্তরিত হয়েছিল। দীর্ঘ ৩৫ বছর ধরে জমিটি বেদখলে ছিল।
আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার
তিনি আরও বলেন, উদ্ধার করা সম্পত্তিটি সাইরাত খাস জমির শ্রেণিতে নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন