ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মঠবাড়িয়ার নতুন ইউএনও হিসেবে মো: আতাউর রাব্বী পদায়ন


মঠবাড়িয়ার নতুন ইউএনও হিসেবে মো: আতাউর রাব্বী পদায়ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আতাউর রাব্বী-কে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনটি মঙ্গলবার (১৪ জুলাই) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা হয়েছে, যেখানে এ তথ্য জানানো হয়েছে। এ প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আতাউর রাব্বী মঠবাড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুসারে, মো. আতাউর রাব্বী এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশালে যোগদান করেছিলেন। তার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের সময় ছিল ১২ জুলাই ২০২৬, এবং ১৪ জুলাই ২০২৬ তারিখে তাকে সেখান থেকে অবমুক্ত করা হয়। এ সময়সীমায় তাকে কোনো বেতন-ভাতাদি প্রদান করা হয়নি।

আরও পড়ুন: মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণের পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রজ্ঞাপনটিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, এই প্রজ্ঞাপনটি বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, পাশে বিষের বোতল

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, পাশে বিষের বোতল

রাজশাহীর বাঘায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে। লাশ দুটির পাশে একটি বিষের (কীটনাশক) বোতল খুঁজে পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে তাঁদের নিজ ঘরের খাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন, আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তাঁর স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পেশায় ভ্যানচালক মনিরুল ইসলাম ও স্বপ্না বেগম নিঃসন্তান দম্পতি ছিলেন এবং তাঁদের বাড়িতে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ থাকতেন না। সোমবার (২০ জুলাই) সারাদিন ভ্যান চালিয়েই মনিরুল সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের খাটের ওপর তাঁদের নিথর দেহ দেখতে পাওয়ার পর পুলিশে খবর দেন।

পুলিশের প্রাথমিক ধারণা হলো, স্বামী-স্ত্রী দুজনে কীটনাশক পান করে আত্মহত্যা করতে পারেন। তবে তাঁদের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পত্তীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাসুদ রানা রাব্বানী

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন নওগাঁ রোড রেলগেট এলাকায় এক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় এক যুবককে আটক করেছে উপশহর ফাঁড়ি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে বোয়ালিয়া থানার হাদিরমোড় বৌবাজার এলাকার মৃত আসাদ আলীর ছেলে মোঃ রানা ইসলাম (২৬)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরএমপি সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় যুবদলের নেতৃত্বে আলোচনায় আতিকুর রহমান রানা

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় যুবদলের নেতৃত্বে আলোচনায় আতিকুর রহমান রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেতে আগ্রহী নেতাদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার কার্যক্রম শেষ হওয়ার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় সর্বাধিক উচ্চারিত নামগুলোর একটি হল বর্তমান জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান (রানা)।

আতিকুর রহমান রানা কুড়িগ্রামের প্রয়াত যুবদল নেতা মরহুম রায়হান কবীরের ছোট ভাই। তিনি দীর্ঘ প্রায় ২৬ বছরের রাজনৈতিক পথচলায় ছাত্রদল থেকে যুবদল—এ সময়ের প্রতিটি ধাপে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে জেলার বহু নেতা-কর্মীর কাছে তিনি একজন পরীক্ষিত, গ্রহণযোগ্য ও ত্যাগী সংগঠক হিসেবে পরিচিত।

জীবনবৃত্তান্ত অনুযায়ী, ২০০১ সালে কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিভাগে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন আতিকুর রহমান রানা। পরে কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় নানা কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও তিনি তুলে ধরেছেন।

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ।

দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ এবং কর্মীবান্ধব নেতৃত্বের গুণাবলির কারণে আতিকুর রহমান রানাকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। বিশেষ করে তরুণ নেতৃত্ব তৈরিতে এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তাদের বিশ্বাস।

জীবনবৃত্তান্তে আতিকুর রহমান রানা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। দল যদি তার ওপর আস্থা রাখে, তবে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে কুড়িগ্রাম জেলা যুবদলকে একটি আদর্শিক, সুসংগঠিত ও কর্মীবান্ধব সংগঠনে পরিণত করতে কাজ করবেন।

এদিকে, তৃণমূলের অনেক নেতাকর্মীর প্রত্যাশা, দীর্ঘদিন ধরে রাজপথে পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হলে কুড়িগ্রাম জেলা যুবদল আরও ঐক্যবদ্ধ হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মরহুম রায়হান কবীর, যিনি ২০১৭ সালে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে থেকেই বিগত পতিত ফ্যাসিস্ট সরকার পতনে কুড়িগ্রাম জেলা 'র প্রধান সেপাহসালার দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ শে ডিসেম্বর দেশ নায়ক তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যু বরণের কয়েক ঘন্টা আগেই মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণা মামলায় হরিদাসকে কারাগারে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


প্রতারণা মামলায় হরিদাসকে কারাগারে পাঠাল আদালত

প্রতারণার মামলার কারণে হরিদাস চন্দ্র তরণীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২১ জুলাই) ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) বিচারক শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) পিপি মো. আনোয়ার আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ঢাকা জেলার একটি মামলায় হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার করে পুলিশ কর্তৃপক্ষ। এরপর ফুলবাড়িয়া থানা পুলিশ একটি প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুলাই) তাকে আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

টুটুল আরও জানান, তার বিরুদ্ধে কোতোয়ালি সিআর মামলা নম্বর ১৪৯১/২০১২ সাল এনআইএক্ট ১৩৮ ধারায় মামলা করা হয়। পরে আদালত মামলাটি গ্রহণ করে এবং ৩২১৮-২০২৩ বিচারকার্য সমাপ্ত করে। এ মামলায় হরিদাসের বিরুদ্ধে এক বছরের সাজার রায় প্রদান করা হয়েছিল। কিন্তু হরিদাস চন্দ্র তরণী তখন পলাতক ছিল।

সম্প্রতি অন্য একটি মামলায় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেই মামলার সিআর সাজাপ্রাপ্ত আসামি হিসাবে তাকে ময়মনসিংহ আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, চলতি বছরের জুন মাসে গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের বৃহত্তম ৮১ ফুট উচ্চতার 'রামমূর্তি' স্থাপনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হরিদাস। তবে ধর্মীয় সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জুনের শেষভাগে স্থানীয় ‘শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির’ কমিটি এই মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়।

এছাড়া, গত ১২ জুলাই রাতে সিআইডি অর্থ পাচার মামলায় তাকে গ্রেপ্তার করে। তার ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। ৪ দিনের রিমান্ড শেষে ১৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%