প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবায় (এডিআর) বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে নিস্পত্তি হওয়া মামলার উপকারভোগীর সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৯৬৯ জন।
এ তথ্য একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, যা বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কিত। প্রতিবেদনটি অধিদপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য মোট ৩ লাখ ২০ হাজার ৮৫৮ মামলায় উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২ লাখ ৭৩ হাজার ২৩৯ টি মামলার নিস্পত্তি সম্পন্ন হয়েছে। এডিআর এর মাধ্যমে নিস্পত্তিকৃত মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৯৬৯ জন।
প্রতিবেদন অনুযায়ী, সরকারি খরচে ১৭ লাখ ১৪ হাজার ৬৩২ জনকে আইনি সেবা প্রদান করা হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এই সেবার আওতায় ছিলেন।
‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদান করা হয় সরকারি খরচে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এই কার্যক্রম পরিচালনা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন