প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জন পথচারী আহত হয়েছেন।
এ ঘটনায় জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গেটে এই ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের বিমানবন্দরের বাহিরের গেটের দিকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় উড়াল সেতুর নিচে থাকা তিন পথচারী আহত হন। তাদেরকে পরে পুলিশ ও পথচারীদের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।
একই রাতে উত্তরার জসিমউদ্দিন এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে ফুটপাতে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ এই বিষয়ে বলেন, বিমানবন্দরে ককটেল বিস্ফোরণের ফলে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের পায়ে সামান্য আঘাত লেগেছে এবং পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, উড়াল সেতুর ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। দুষ্কৃতীকারীদের আটকের চেষ্টা চলছে।
এদিকে, উল্লেখ্য যে, এর আগে গত ৬ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে একই স্থানে উড়াল সেতু থেকে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে তখনও কেউ হতাহত হননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন