শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:৪৪ এম
অভিনেত্রীরা স্বামীদের দীর্ঘায়ু কামনায় উপোস করছেন। কিছু অভিনেত্রী পুজোর থালা হাতে ছবি শেয়ার করেছেন।
তবে, কিছু অভিনেত্রীর মন খারাপ, কারণ তারা স্বামীদের কাছে পাচ্ছেন না। বলিউডের একাধিক অভিনেত্রী উৎসবের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন ছবির নাম ‘পরশমণি’ আসছে, যার পরিচালনা করছেন গুল বাহার সিংহ।
এই ছবিতে অভিনয় করছেন শ্রীতমা মিত্র, রাহুল গঙ্গোপাধ্যায়, অঙ্কিতা ব্রহ্ম, ঐশিকী ঘটক, অদিতি বিষ্ণু, ইপ্সিতা নাগ, খরাজ মুখোপাধ্যায় এবং কৌশিক সেন।
‘পরশমণি’ পাঁচ নারীর গল্প তুলে ধরবে, যা সমাজ, সম্পর্ক এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গানের মাধ্যমে প্রকাশ পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাহিদ রানা সোনার ডিম পাড়া হাঁস। বাংলাদেশের পরবর্তী সুপারস্টার। ক্যারিবিয়ান কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ মনে করেন, বিসিবির উচিত তাকে ব্যবহারে আরও বেশি সতর্ক হওয়া।
বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে এক সময় স্পিন নির্ভরতা ছিল। মিরপুরের উইকেটে তাদের সুবিধা অনুযায়ী পিচ তৈরি করা হত। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। টাইগার পেসারদের দাপট এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়।
অভিষেকের পর থেকেই নাহিদ রানা মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। বিশ্বের কিংবদন্তিরা তার প্রশংসায় পঞ্চমুখ। ইয়ান বিশপও তাদের মধ্যে একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ রানাকে নিয়ে প্রায়ই পোস্ট করেন বিশপ। অস্ট্রেলিয়ার মাটিতে তার বোলিং দেখা না পেয়ে তিনি হতাশ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে আসা বিশপ নাহিদকে মিস করছেন। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়া নাহিদ এখনও ফিট হতে পারেননি। এই কিংবদন্তির পক্ষ থেকে তাকে নিয়ে সতর্ক হওয়ার বার্তা এসেছে।
বিশপ বলেন, ‘নাহিদ বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টারদের একজন। ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে সে। বিশ্বের প্রতিটি দলই একজন নাহিদ রানাকে খুঁজছে। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে তাকে বল করতে দেখার জন্য মুখিয়ে ছিলাম, তাই সে না থাকায় কিছুটা হতাশ হয়েছি। তবে তার সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাস্ট বোলিং খুবই কঠিন কাজ এবং অন্যদের তুলনায় বেশি ইনজুরিপ্রবণ হয়। তাই আমি বলব তাৎক্ষণিক সাফল্যের লোভে পড়ে ‘সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না’।’
নাহিদ রানা সবার আলোচনার কেন্দ্রে থাকলেও বিশপের মতে বাংলাদেশের পেস বিপ্লবের মূল কারিগর তাসকিন আহমেদ। হাসান মাহমুদেও মুগ্ধ এই কিংবদন্তি। তিনি বলেন, ‘পেস বোলিংয়ের বিপ্লব নাহিদ রানাকে দিয়ে শুরু হয়নি। ১০ বছর আগে থেকে তাসকিনকে চিনি। এরপর এবাদত, শরিফুল ও হাসানের হাত ধরে এই আক্রমণ গড়ে উঠেছে। সব কন্ডিশনে জেতার মতো পেস ইউনিট তৈরির কৃতিত্ব বিসিবির। হাসান বিশ্বের অন্যতম সেরা লাইন বোলার। কেন্ট তাকে নিয়েছে, কারণ সে আগে থেকেই দুর্দান্ত। তাসকিন, হাসান ও নাহিদকে আবার একসঙ্গে বোলিং করতে দেখার অপেক্ষায় আছি।’
ওয়ানডেতে বাজে সময় কাটালেও শান্তর অধীনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দারুণ ছন্দ রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তারা চার নম্বরে অবস্থান করছে। ফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। টাইগারদের কাছ থেকে বড় একটি চমক দেখতে চান বিশপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট এম তাহসিফ সৌরির অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। দলটি তাঁর রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, রাজধানীর তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যজনক। নিখোঁজ হওয়ার পরদিন এই ঘটনা ঘটেছে, যা জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি করেছে। নেতৃদ্বয় বলেন, শেখ হাসিনার দেশত্যাগের সময় ধারণ করা বহুল আলোচিত একটি ভিডিওর সঙ্গে তাহসিফের নাম বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। তাঁর মৃত্যুর সঙ্গে ওই ঘটনা বা অন্য কোনো বিষয়ের যোগসূত্র রয়েছে কি না, তা এখন পর্যন্ত প্রমাণিত নয়।
তাহসিফের মৃত্যু নিয়ে অনুমাননির্ভর সিদ্ধান্তে না গিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জনগণের সামনে তুলে ধরা জরুরি। তারা বলেন, সাম্প্রতিক সময়ে খুন, অপহরণ, ছিনতাই, সন্ত্রাস ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাহসিফের অস্বাভাবিক মৃত্যু সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। একজন সাবেক সামরিক কর্মকর্তার নিখোঁজ হওয়া এবং পরদিন নদ থেকে তাঁর লাশ উদ্ধারের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
নেজামে ইসলাম পার্টির নেতৃদ্বয় বলেন, তাহসিফের মৃত্যু দুর্ঘটনা, স্বাভাবিক কোনো কারণে, নাকি এর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে—তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে। তদন্তের আগেই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা প্রকৃত সত্য আড়াল করার কোনো প্রচেষ্টা জনমনে সন্দেহ আরও ঘনীভূত করবে। ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরিচয় ও অবস্থান বিবেচনা না করে তাদের আইনের আওতায় আনতে হবে।
তারা অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন যথাসময়ে প্রকাশ, তাহসিফের নিখোঁজ হওয়ার আগের ও পরের ঘটনাপ্রবাহ এবং তাঁর সর্বশেষ যোগাযোগ ও চলাচল যথাযথভাবে অনুসন্ধান, প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল আলামত সংরক্ষণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কে দেশবাসীকে নিয়মিত ও বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার আহ্বান জানান। তাহসিফের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে কোনো গড়িমসি করা চলবে না। দ্রুততম সময়ের মধ্যে একটি বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের শনাক্ত করে আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন এড়াতে পারবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান এবং ২৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার প্রতিশ্রুতি ঢাকা জেলা প্রশাসক পেয়েছেন। এই প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে হংকংভিত্তিক বস্ত্র ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা কোম্পানির বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নিতে ৩৬ দশমিক ৭১৮০ একর জমির দখল আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম হস্তান্তর করেছেন।
গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা বিসিক শিল্পনগরীর নতুন ব্রিজসংলগ্ন নির্ধারিত স্থানে ঢাকা জেলার ডিসি ফরিদা খানম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক শাহীন আক্তার সুমির কাছে জমির দখল হস্তান্তর করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমি মালিক মো. রাশেদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। জানা গেছে, হান্ডা কোম্পানি বাংলাদেশে তাদের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে।
এ লক্ষ্যে ‘হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেড’-এর মাধ্যমে কেরানীগঞ্জের নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বা ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
হান্ডা নিট টেক্সটাইল, কাপড় রং করা (ডাইং) এবং তৈরি পোশাক উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে কেরানীগঞ্জে শিল্পায়ন সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। জমির দখল হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দেশে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে।
একই সঙ্গে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। তিনি বলেন, আমরা আশা করি, এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কেরানীগঞ্জে বিনিয়োগের পরিবেশ আরও সম্প্রসারিত হবে। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বেজার মাধ্যমে কেরানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ’ প্রকল্পের আওতায় মোট ৩৬ দশমিক ৭১৮০ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১০ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৯১৫ টাকা। জমির দখল হস্তান্তর ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে ক্ষতিপূরণের চেক প্রদানের মধ্য দিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে কেরানীগঞ্জে শিল্পায়ন ও বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ