ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

স্পিকারের সঙ্গে লাইব্রেরি কমিটির সাক্ষাৎ


স্পিকারের সঙ্গে লাইব্রেরি কমিটির সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্যরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

এসময় লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের নিকট উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাজেট অধিবেশন সমাপ্তির পর সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১-এর অধীনে পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ষড়যন্ত্র থেমে থাকবে না, তবুও এগিয়ে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের পরিকল্পনা

শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে সরকারি দপ্তরে। এ কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করানোর কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের জন্য সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, সরকারি দপ্তরগুলোতে মোট শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০। প্রথম শ্রেণিতে (১ম থেকে ৯ম গ্রেড) শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে (১০ম থেকে ১২তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণিতে (১৩তম থেকে ১৬তম গ্রেড) সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে, যার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯।

এ ছাড়া, চতুর্থ শ্রেণিতে (১৭তম থেকে ২০তম গ্রেড) শূন্য পদ রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরো ৮ হাজার ৯৩৬টি পদ শূন্য রয়েছে।

মো. আব্দুল বারী বলেন, এই বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে সরকার ইতোমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এ ছাড়া, আগামী এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি আরো বলেন, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’—এই লক্ষ্যের দিকে পরিকল্পনা সাজানো হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে, সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগসংক্রান্ত তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক, ডিবির জালে চক্রের ৩ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক, ডিবির জালে চক্রের ৩ সদস্য

 

মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে থাকা শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্যকে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের দ্বারা গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ৩ টার সময়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার অফিসে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

এর আগে, মামলার প্রেক্ষিতে, শনিবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু এবং সবুজ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় প্রায় এক সপ্তাহব্যাপী এই অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের একটি টিম।

পুলিশ সুপার বলেন, গত কয়েক মাসে নওগাঁ জেলায় একজন অপরাধী দলের সদস্যরা শহরের কিছু স্থানে বয়স্ক মহিলাদের লক্ষ্যবস্তু বানিয়ে বিভিন্ন কৌশলে তাদেরকে প্রভাবিত করছে। পরে, তারা কথিত শয়তানের নিঃশ্বাস বা একটি বিশেষ ধরনের কেমিক্যাল স্কোপো-ল্যামিন ব্যবহার করে ওই মহিলাদের সম্মোহিত করে তাদের কাছ থেকে অলংকার এবং টাকা পয়সা চুরি করে।

পুলিশ সুপার জানান, এই কেমিক্যালটি কোনোভাবে কাউকে নাকে প্রয়োগ করলে সেই ব্যক্তি কিছু সময়ের জন্য স্মৃতিভ্রমে চলে যায় এবং তারপর অপরাধী সদস্যদের কথামতো কাজ করতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আক্রান্ত ব্যক্তি তার কানের দুল, স্বর্ণালংকার এবং টাকা পয়সা স্বেচ্ছায় অপরাধীদের হাতে তুলে দেয়। এমনকি তারা অনেক সময় বাসার আলমারি খুলেও অলংকার এবং টাকা পয়সা প্রদান করে।

এই বিষয়ে নওগাঁ থানায় মোট তিনটি মামলা দায়ের করা হয়। সেসব মামলার ভিত্তিতে পুলিশ কয়েকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। পরে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণের মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে যে একটি চক্র টাঙ্গাইলে একই ধরনের অপরাধ করতে যাচ্ছে। এই সংবাদে ভিত্তি করে, শনিবার ডিবি পুলিশের একটি দল টাঙ্গাইল জেলার পুরাতন বাস স্ট্যান্ড থেকে ওই শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই চক্রটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অবস্থিত এবং তাদের আট থেকে দশটি গ্রুপ রয়েছে।

তারা দেশের বিভিন্ন স্থানে কেমিক্যাল প্রয়োগ করে এই ধরনের অপরাধ করে বেড়াচ্ছে। ইতিমধ্যে তারা নারায়ণগঞ্জ, নওগাঁ এবং খুলনা জেলায় কমপক্ষে দশটি অপরাধ সংগঠিত করেছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো বলেন, এই অপরাধ সংঘটনের ক্ষেত্রে তারা বয়স্ক মহিলাদের লক্ষ্যবস্তু বানাতো। প্রথমে একজন অভিনয় করে সেই মহিলার কাছে সাহায্য চায়, এরপর একজন এসে মহিলার সাথে কথা বলার চেষ্টা করে এবং অপরজন এসে সেই মহিলাকে শয়তানের নিঃশ্বাস বা কেমিক্যাল স্প্রে করে। এরপর আক্রান্ত মহিলা তাদের কথামতো সম্মোহিত হয়ে তার অলংকার এবং টাকা পয়সা তাদের হাতে তুলে দেয়। নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা নিয়ে সংসদে প্রতিমন্ত্রীর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা নিয়ে সংসদে প্রতিমন্ত্রীর বার্তা

সরকারি চাকরিতে নিয়োগের জন্য বিসিএস পরীক্ষার ভাইভা বা মৌখিক পরীক্ষার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ‍ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি এই বিষয়ে বলেছেন, বিসিএসে মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে।

মন্ত্রী বলেন, রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বরে প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী ভাইভার এই নম্বর পরিমার্জন করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই নতুন ১০০ নম্বরের নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী যোগ করেন, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল।

মন্ত্রী জানান, আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে উল্লেখ করে সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে  মারধরের মামলায় যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় মোঃ আল আমীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই যুবক রাজবাড়ী সদর থানার আহলাদীপুর গ্রামের মোঃ সোনামদ্দিন শেখ (সোনাই) এর ছেলে। রবিবার (২১ জুন) রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাকচী সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী থানার ধূলদী জয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আল আমীন শেখকে গ্রেপ্তার করে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানিয়েছেন, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মিরা বেগমকে মারপিট করে আল আমীন। এই ঘটনার পর শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামী আল আমীনকে গ্রেপ্তার করার পর রবিবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%