০২:২৭ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য হিসেবে পরিচিত গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এমনকি প্রথমে দল-সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম ভিডিওটিকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছিল। তবে পরে জামায়াতের স্থানীয় নেতারা ওই ভিডিওতে থাকা তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী হিসেবে শনাক্ত করেছেন।
এই বিষয়টি নিয়ে এবার গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম মুখ খুলেছেন। মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের বিরোধী মন্তব্য ও কুৎসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। মাকসুদা ইসলাম বিভিন্ন কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং বলেছেন এই ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত আছেন।
তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম। আমার স্বামী গাজী নজরুল ইসলাম। মরিয়মের সঙ্গে তার বিবাহ হয়েছে। এ নিয়ে যেসব উক্তি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। সমাজে এ ধরনের অপপ্রচার থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
আরও পড়ুন: বাবুগঞ্জে ৯ শত প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন