০২:১০ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের নতুন করে সংস্কার করা রিফ্লেক্টিং পুলটি মেরামতের জন্য খালি করা হয়েছে। এই প্রকল্পে কথিত ভাঙচুরসহ একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
ওয়াশিংটনের সৌন্দর্যবর্ধনের জন্য ট্রাম্পের নেওয়া কয়েকটি প্রকল্পের মধ্যে একটি হলো রিফ্লেক্টিং পুল। তবে কাজ শেষ হওয়ার পরপরই পুলের আবরণ উঠে যেতে শুরু করে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
রাজধানীর লিংকন মেমোরিয়ালের পাশে অবস্থিত রিফ্লেক্টিং পুলের সংস্কার ট্রাম্পের অন্যতম পছন্দের প্রকল্প। তবে শ্যাওলা জমে যাওয়া এবং রঙ উঠে যাওয়ার মতো সমস্যা প্রকল্পটি বারবার বাধাগ্রস্ত করেছে। ট্রাম্পের দাবি, এসবই ভাঙচুরকারীদের কাজ।
আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী
পুলটির রং করা এবং সুরক্ষামূলক আবরণ দেওয়ার কাজে ব্যয় ধরা হয়েছে অন্তত ১ কোটি ৪০ লাখ ডলার।
সোমবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘দুই সপ্তাহ আগে ভাঙচুরকারীরা যে দাগ ও ক্ষতি করেছে, তা মেরামতের জন্য আজ আমরা সুন্দর 'রিফ্লেক্টিং পুল' খালি করেছি।’ তিনি বলেন, ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের ছুটি শেষ হওয়ার পরই পুলটি খালি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘পানি ধারণকারী অংশ মেরামতের জন্য পার্কস বিভাগকে পুলের পানি সরিয়ে ফেলতে হয়েছে। খুব শিগগিরই এতে আবার পানি ভরে চালু করা হবে।’
আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন