প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার রাধানগর পয়েন্ট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে গুদামটির উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ সময় উপস্থিত ছিলেন বিসিআইসির চেয়ারম্যান ও সচিব মো. বাবুল মিঞা।
জানা যায়, সরকারি সফরে সুনামগঞ্জে এসে শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় বিসিআইসির সুনামগঞ্জ বাফার গুদাম পরিদর্শন, উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্মসচিব মো. মনিরুজ্জামান, পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব কামরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) ও যুগ্মসচিব মুঃ খায়রুজ্জামান এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী সাহিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আদিত্য পাল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুনামগঞ্জ সদর উপজেলার অনুমোদিত বিসিআইসি সার ডিলাররা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের অনুমোদিত সার ডিলারদের মধ্যে মেসার্স মামুন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আকাশ চন্দ্র দাশ, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের শামীম আহমদ, রাইসা বীজঘরের ছাদিকুর রহমান, মেসার্স ফারহান এন্টারপ্রাইজের আফাজ উদ্দিন, মামুন এন্টারপ্রাইজের মামুন আহমদ, জামাল এন্টারপ্রাইজের জামাল উদ্দিন, মেসার্স ফাতেমা ট্রেডার্সের মনির উদ্দিন, মেসার্স আমিন ট্রেডার্সের রুহুল আমিন, মেসার্স সুরমা এন্টারপ্রাইজের রিয়াজুর রহমান রিজুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষকদের কাছে সরকারি সার সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল ও সহজলভ্য করার ক্ষেত্রে বাফার গুদামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন