প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি বিভাগের একটি অভিযান পরিচালনা করে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। শনিবার দুপুরের সময় উপজেলার গোপালনগর ও উমরপুর এলাকা থেকে এসব সার উদ্ধার করা হয়।
বিকেলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে আসা রাসায়নিক সারভর্তি দুটি ভটভটি শ্যামপুরের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে কৃষি অফিস সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালীন দুটি ভটভটি থেকে ১৬৯ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১৫৫ বস্তা ডিএপি, ৯ বস্তা এমওপি এবং ৫ বস্তা টিএসপি সার অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ সময় সারের মালিককে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত সার স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়।
এদিকে, কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, জব্দকৃত সার শিঘ্রই প্রশাসনের উপস্থিতিতে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন