ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে


সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে

সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজনৈতিক নেতাকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী। পরে মরহুমের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এরপর স্পিকার এবং ডেপুটি স্পিকারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। সেইসাথে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন অর রশিদ। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তার বয়স ছিল ৮৭ বছর। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ, যাত্রী ও চালকরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:৪৬ এম


বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ, যাত্রী ও চালকরা ভোগান্তিতে

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মধ্যরাত পর্যন্ত তালহা স্পিনিং মিল কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই অবস্থায় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হলে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে হাইওয়ে থানা এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারী শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। কিন্তু রাজি না হওয়ায় শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়। পরে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে রাত ১২টা ৪৫-এর মধ্যে শ্রমিকরা মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন, বুধবার (১৭ জুন) মে মাসের বকেয়া বেতন পরিশোধ করার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। ওইদিন কারখানা কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকেরা সারাদিন কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করে এবং বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন। পরবর্তীকালে তাদেরকে বেতন না দেওয়ার কারণে পরদিন বৃহস্পতিবার (১৮ জুন) দিবসে বেতনের আশ্বাস দেওয়া হয় এবং ছুটি দেওয়া হয়। বৃহস্পতিবারও শ্রমিকেরা সারাদিন কাজ চালিয়ে গেলেও সন্ধ্যা পেরোনোর পরেও তাদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে কোনো তথ্য প্রদান করা হয়নি। এই পরিস্থিতিতে রাত ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, বিক্ষোভকারী শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বকেয়া পরিশোধের চেষ্টা করা হয়েছে, কিন্তু তা ব্যর্থ হয়। পরে শিল্প পুলিশের ব্যবস্থা গ্রহণের ফলে শ্রমিকরা মহাসড়ক থেকে রাত ১টার দিকে সরে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:৪৯ এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

বেসামরিক জনসাধারণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের তাদের নিজ দেশের, মায়ানমারে প্রত্যাবাসনের জন্য আরো কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দেন।

এ সময় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয় তুলে ধরেন। এ হুমকি মোকাবেলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান তিনি পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তাদের দেশে, মায়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের ফাঁকে, প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বৈঠকে উভয়পক্ষ গুরুত্বপূর্ণ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে রাতভর ইসরাইলি হামলায় ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:০১ পি.এম


লেবাননে রাতভর ইসরাইলি হামলায় ১৬ জন নিহত

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতভর এই হামলায় আরো অনেকে আহত ও নিখোঁজ হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তির মাত্র একদিন পরই এ ভয়াবহ হামলা চালানো হলো।

এনএনএ জানায়, নাবাতিয়েহ শহর, কাফার জৌজ এবং কাফার রেমান ও জেবদিনসহ এর আশেপাশের বেশ কয়েকটি শহরে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এছাড়া কাফার তিবনিত এবং রায়হান হাইতেও একের পর এক বিমান হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ ও হারুফে অন্তত আটজন নিহত হয়েছেন। আল-শারকিয়া ও দৌয়েরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় চারজন এবং কাফার সির শহরে এক হামলায় তিনজন নিহত হয়েছেন।

এনএনএ আরও জানায়, দুয়াইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তিতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। ১০ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর দাবি করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে দখলদাররা অগ্রসর হওয়ার চেষ্টা করলে ড্রোন, রকেট ও গোলাবর্ষণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে তারা। এতে ইসরাইলি বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলে দাবি সংগঠনটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:০২ পি.এম


সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা, ১৯ জুন, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ হারুন অর রশীদ রাজধানীর শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেছেন, ‘রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল হারুন অর রশীদ বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।’

তিনি আরও জানিয়েছেন, সরকারের মন্ত্রী হিসেবে তিনি যোগ্যতার সঙ্গে ও সৎভাবে কাজ করে গেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামেও সক্রিয় অংশগ্রহণ করেছেন।

মির্জা ফখরুল তার শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন হারুন অর রশীদকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

একইসঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%