প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস’ বিষয়ক ককাসের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং ককাসের সদস্য ও ‘মায়ের ডাক’ এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।
আজ বুধবার, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে চলমান বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসময় তাদের সাথে বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী আমলে গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ট্রাইব্যুনালের বিচারকার্য সরাসরি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
ককাসের আহবায়ক ফাহিমা নাসরিন মুন্নি মন্তব্য করেন, "আমরা গুম পরিবারের সদস্যদের তাদের হারানো স্বজনের লাশটিও ফেরত দিতে পারিনি। গুম পরিবারের সদস্যদের স্বচক্ষে বিচার কার্য দেখার সুযোগ করে দিয়ে আমরা তাদের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়ে আশ্বস্ত করতেই এই পর্যবেক্ষণে গিয়েছিলাম।" এ সময় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের আগামীকাল বৃহস্পতিবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে। দেশের সর্বত্র মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠা করাই এই ককাসের মূল লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন