০৮:২৩ এম
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইসরায়েলের সঙ্গে নির্দিষ্ট কোনো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিরিয়ার কোনো চুক্তি হয়নি। দামেস্ক বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে যে ধরনের চুক্তির দাবি করা হয়েছে, তা ‘মিথ্যা’ ৷
এই তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েল আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। আর হামলার আগে ইসরায়েলকে জানানো হয়েছিল যে, ওই ঘাঁটিতে কোনো বিদেশি বাহিনী উপস্থিত নেই। তবে সূত্রটি স্পষ্ট করেনি, ইসরায়েলকে কখন বা কোন মাধ্যমে এই তথ্য জানানো হয়েছিল।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র: রাশেদ খান
সিরীয় সূত্রটি আরো উল্লেখ করেছে, ‘বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে’ এমন কোনো চুক্তিতে সিরিয়া যেতে পারে না। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সিরিয়ার ভূমিকা সীমিত করে, এমন কোনো চুক্তিও দামেস্ক মেনে নেবে না।
এর আগে ইদলিব বিমানবন্দরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি দিয়েছিল সিরিয়া। চিঠিতে সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার দাবিও জানানো হয়।
ইসরায়েল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির দাবি, তুরস্ক ওই সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে এমন ধারণা থেকেই বিমানঘাঁটিটিতে হামলা চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: হ্যাকের পর বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন