প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
মোস্তাফিজুর রহমানের পিতার নাম সৈয়দ জামান খন্দকার। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে অবস্থিত।
পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। এছাড়া, তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন