প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরাবর
মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়
তেজগাঁও,ঢাকা মাধ্যম: জেলা প্রশাসক, টাঙ্গাইলকে স্মারকলিপি
বিষয়ঃ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন ১৯৭৪ এর অধীন বিধিমালা ২০০৯ এর বিধি ১৩ মোতাবেক নিকাহ্ রেজিস্ট্রারের এলাকা অক্ষুন্ন রেখে শূণ্য পদে নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স প্রদানসহ কতিপয় যৌক্তিক দাবি দাওয়া সমূহ বাস্তবায়নের লক্ষ্যে স্মারক লিপি প্রদান।
মহোদয়,
যথাযথ সম্মান প্রদর্শন সবিনয় নিবেদন এই যে, বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি মুসলিম দেশ, এদেশের মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চলতে অভ্যন্ত। বাংলাদেশের সকল নিকাহ্ রেজিস্ট্রার সদস্য বৃন্দ ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে জন সাধারণের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত ১৬ বছর যাবত নিকাহ রেজিস্ট্রারগণ আওয়ামী ফ্যাসিবাদের অত্যাচারে চরমভাবে নিগৃহীত। ঐ সময় কোন আলেম ওলামা ও নিকাহ্ রেজিস্ট্রারগণ কে স্বাধীনভাবে কোন কথা বলার অধিকার ছিল না। এমনকি নিকাহ্ রেজিস্ট্রি বিধিমালার বহির্ভূতভাবে নিকাহ্ রেজিস্ট্রারদের লাইসেন্স বাতিলসহ মামলা হামলা এবং হয়রানি করে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিকভাবে বিপুল ভোটের ব্যবধানে আপনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। বর্তমানে সারা দেশে ৫ (পাঁচ) হাজারের অধিক মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার রয়েছেন। যার মধ্যে প্রায় ৪ (চার) হাজার নিকাহ্ রেজিস্ট্রার বিএনপি সরকারের তিন মেয়াদের বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকরের আমলে বিএনপি সরকারের সময় নিয়োগপ্রাপ্ত নিকাহ্ রেজস্ট্রাদের মধ্যে হইতে অধিকাংশ নিকাহ্ রেজিস্ট্রারগণ জেল-জুলম, গুম ও শারীরিক ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। তাহাদের মধ্যে অনেকেই বিগত ১৭ বছরে মিথ্যা হয়রানিমূলক মামলার গ্রেফতার এড়াতে নিজ এলাকার বাহিরে অবস্থান করতে বাধ্য হয়েছে।
মহোদয়, আপনার সুযোগ্য নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর থেকে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রারদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। কিন্তু দুঃখের বিষয় বিশ্বস্থ সুত্রে জানতে পারলাম আমাদের অধিক্ষেত্র একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ে নতুন করে বিধি সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে একটি নিকাহ্ রেজিস্ট্রার মাসে গড়ে ৫/৭ টি বিবাহ রেজিস্ট্রি করে থাকেন। এই সীমিত উপার্জনে দ্রব্য মূল্যর উর্দ্ধগতির সাথে পাল্লা দিয়ে আমাদের পরিবার নিয়ে সংসারের খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে পড়ছে।
মহোদয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বেকারত্ব দূরীকরণের জন্য দেশে প্রায় ৪০০-৫০০ নিকাহ্ রেজিস্ট্রার পদ শূণ্য রয়েছে, উক্ত শূণ্য পদে বর্তমান সরকার সমর্থিত আলেম ওলেমাগণ কে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান এবং বর্তমান মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা, ২০০৯ এর বিধি ১৩ মোতাবেক এলাকা বহাল রাখাসহ কতিপয় দাবী-দাওয়া বিবেচনার জন্য আপনার সমীপে পেশ করলাম।
সালা ২৬দাবী-দাওয়া সমূহ
অধিক্ষের বহাল রাখাঃ সর্বশেষ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর বিধি ১৩ ধাধা মোতাবেক যে সকল নিকাহ্ রেজিস্ট্রারগণ কর্মরত আছেন তাহা বহাল রাখার জন্য অনুরোধ করছি। এখানে উল্লেখ্য যে, এই বিধিমালর পূর্বে একজন নিকাহ রেজিস্ট্রারের অধীনে ৫/৭টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ৩/৫টি ওয়ার্ডে একজন নিকাহ্ রেজিস্ট্রার কর্মরত ছিলেন। ২০০১ইং সনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হলে তৎকালীন আইনমন্ত্রী ব্যরিষ্টার মওদুদ আহমদ সাহেব উক্ত অধিক্ষেত্র সংশোধন করে একজন নিকাহ্ রেজিস্ট্রারের জন্য একটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একটি ওয়ার্ড অধিক্ষেত্র হিসাবে বিধিমালা সংশোধন করেন। তারই ধারাবাহিকতা গত সরকার বহাল রেখেছিল। বর্তমানে কোন নিকাহ্ রেজিস্ট্রারের একের অধিক ইউনিয়ন ও সিটিতে একটি ওয়ার্ডের বেশি অধিক্ষেত্র নেই। এছাড়া একটি ইউনিয়নে মাসে ৫/৭টি বিবাহ রেজিস্ট্রি হয়ে থাকে। উক্ত রেজিস্ট্রি আয় দ্বারা একজন নিকাহ্ রেজিস্ট্রারের দ্রব্য মূল্যর উর্দ্ধ গতিতে জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সেই সাথে জনগণ রেজিস্ট্রি ফি-ও ঠিকমতো প্রদান করে না। উক্ত আয়ের মধ্যে হতে সরকারের। কোষাগারে টাকা জমা, বালাম বহি ক্রয়, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, ও সহকারীর বেতন ভাতা পরিষোধ করতে হয়। তাই বর্তমান বিধি মোতাবেক যার যে অধিক্ষেত্র আছে সেই অধিক্ষেত্র অবসরকালীন সময় পর্যন্ত বহাল রাখার আবেদন করছি।
২. নিকাহ্ রেজিস্ট্রারের অবসর এর বয়সঃ নিকাহ্ রেজিস্ট্রারগণ অবসরে গেলে তার কোন অবসর ভাতা না থাকায় বর্তমান বয়স ৬৭ পরিবর্তে ৭৫ করার জন্য আবেদন করছি।
৩. পিতার হলে পুত্রকে নিয়োগ প্রদানঃ পিতার অবসরের পর পুত্রকে যোগ্যতার ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগ প্রদানের জন্য অনুরোধ করছি। কারণ নিকাহ্ রেজিস্ট্রারের অবসরের যাওয়ার পর তার কোন অবসরকালীন ভাতা থাকে না। তাহার সন্তান ই আয়ের একমাত্র উৎস হিসাবে কাজ করে।
৪. বিবাহের ক্ষেত্রে বর ও কনের বয়স নির্ধারণঃ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও ডিজিটাইলেশন, মোবাইল, ইন্টারনেট ব্যবহার সহজলভ্য হওয়ায় এবং বৈধিক আবহওয়াগত পরিবর্তনের কারণে বাংলাদেশের ছেলে মেয়েরা ১২ বছরের মধ্যে পরিপূর্ণতা প্রাপ্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ার হাজার অভিযোগ বিভিন্ন দপ্তরে দায়ের হচ্ছে। বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ বিধিমালা ২০১৮ মোতাবেক ছেলে ২১ এবং কনে ১৮ এর নীচের বয়সে বিবাহ সম্পাদন ও নিবন্ধন শাস্তিযোগ্য অপরাধ তাই কম বয়সী ছেলে মেয়ে নিবন্ধন ছাড়া নোটারীর মাধ্যমে হলফনামা ঘোষণা দিয়ে বিবাহ সম্পাদন করছে যার আইনগত ভিত্তি না থাকায় পারিবারিক সমস্যা সমাধানে আইনী সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রেজিস্ট্রেশন আইনে ১৮ বছর বয়সে সম্পত্তি বিক্রি করতে পারে সেই ভাবেই বিবাহ দেওয়ানী চুক্তি তাই বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ সংশোধন করে বিবাহের মত দেওয়ানী চুক্তি করতে ও বৈবাহিক অপরাধ নিরোধে ছেলের বয়স ১৮ ও মেয়ের বয়স ১৬ নির্ধারণ করা জরুরি।
৫. ভ্রাম্যমান আদালতঃ নিকাহ্ রেজিস্ট্রাদের ক্ষেত্রে ভ্রাম্যমান আদালতের
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন